ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

লালমনিরহাটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় পার্টির মানববন্ধন


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৩-৩-২০২২ দুপুর ২:৩০
লালমনিরহাটে চাল,ডাল,তেলসহ নিত্য প্রয়জনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা জাতীয় পার্টি লালমনিরহাট। বুধবার (২৩ মার্চ) সকাল ১১টায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আয়োজনে জেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
জাতীয় পার্টির লালমনিরহাট সদর উপজেলা শাখার আহবায়ক অ্যাড. নজরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির লালমনিরহাট জেলা শাখার সদস্য আসাদুল আশিকিন রতন, হারাটি ইউনিয়ন শাখার আহবায়ক রফিকুল ইসলাম রফিক, লালমনিরহাট পৌর শাখার সদস্য সচিব আলমগীর চৌধুরী, জাতীয় ছাত্র সমাজ লালমনিরহাট জেলা শাখার আহবায়ক জাকিরুল ইসলাম, জাতীয় পার্টি লালমনিরহাট সদর উপজেলা শাখার সদস্য সচিব রুহুল আমিন দুদু প্রমুখ। 
 
এ সময় জাতীয় পার্টি লালমনিরহাট জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম রতন, জাতীয় শ্রমিক পার্টি লালমনিরহাট জেলা শাখার সভাপতি আছির উদ্দিনসহ শতাধিক নেতা ও কর্মী উপস্থিত ছিলেন।মানববন্ধনে বক্তারা,চাল,ডাল,তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি প্রতিবাদ করে বক্তব্য রাখেন। তাছাড়া সরকারের নানা সমালোচনা করে দ্রুত সকল ধরনের পণ্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ করার আহবান জানান। এসময় সরকার দ্রব্য মুল্য নিয়ন্ত্রণে আনতে না পারলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন তারা।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার মদনে শিক্ষিকাকে মারধরের ঘটনায় তদন্তে সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক  বরখাস্ত

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ