ফটিকছড়ির প্রেমপুরে দিনমজুরের লাশ উদ্ধার
চট্টগ্রামের ফটিকছড়িতে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।বুধবার সকাল ১০টার দিকে উপজেলার খিরাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ প্রেমপুর এলাকার একটি টিলার ঢালু থেকে এ লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, দিনমজুর সুমন গতকাল (মঙ্গলবার) সকাল ৭টায় কাজের উদ্দেশ্যে বের হলে আর বাড়িতে ফিরে যায়নি। নিহত সুমনের বাড়ি উপজেলার জাফতনগর ইউনিয়নে হলেও দীর্ঘদিন ধরে সে ধর্মপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের একটি টিলায় স্ত্রী দুই মেয়ে, এক পুত্র সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। খিরাম ইউপি'র ৯নং ওয়ার্ড সদস্য মোঃ রমজান আলী জানান, 'ফটিকছড়ি থানা পুলিশকে খবর দিলে পরে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।' সুমনের সাথে কারো শত্রুতা ছিলোনা।এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) দেওয়ান শামস্ উদ্দিন বলেন, খিরাম থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে কেউ চাইলে মামলা হবে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ