ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

হেলমেট পরিহিত মোটরসাইকেল চালক ও আরোহীরা পেলেন লাল গোলাপ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৩-৩-২০২২ বিকাল ৫:৫

‘হেলমেট পরিধান করুন, নিরাপদে বাড়ি ফিরুন’ স্লোগানকে সামনে রেখে মোটরসাইকেল চালক এবং আরোহীদের শতভাগ হেলমেট পরিধান নিশ্চিতকল্পে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। অভিযান পরিচালনার সময় হেলমেট পরিহিত চালক ও আরোহীদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানায় জেলা পুলিশ। 

২৩ মার্চ ( বুধবার) দুপুর ১২টায় জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশন মোড় চত্বরে এ বিশেষ অভিযান পরিচালনা করে লালমনিরহাট পুলিশ।জেলা পুলিশের আয়োজনে এ বিশেষ অভিযান পরিচালনার সময় লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা (বিপিএম, পিপিএম), রংপুর রেঞ্জের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড ক্রাইম) আকতার হোসেন, লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনার আগে মিশন মোড় চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ও মোটরসাইকেল চালক ও আরোহীদের সাথে সচেতনতা বাড়াতে কথা বলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। পরে মহাসড়ক দিয়ে হেলমেট পরিহিত চলাচলকারী মোটরসাইকেল চালক ও আরোহীদের লাল গোলাপ হাতে তুলে দিয়ে শুভেচ্ছা জানান। 

এ সময় পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, আমরা প্রায়ই দুর্ঘটনার সংবাদ শুনতে পাই। জেলার একটি মাত্র মহাসড়ক, যার ওপর দিয়েই হালকা ও ভারী যানবাহনসহ সকল যানবাহন চলাচল করে। সকলেই যদি সর্বোচ্চ সচেতন হয়ে মাথায় হেলমেট পরিধান করে চলাচল করে তাহলে দুর্ঘটনাটার সম্ভবনা থাকবে না। আমরা হেলমেটের কারণে আর কাউকে জরিমানা করতে চাই না। সকলের নিকট মোবাইল যেমন জরুরি এবং মোবাইল ছাড়া চলা যায় না, তেমনি হেলমেট পরিধানও জরুরি। এটা অভ্যাসে পরিণত করতে হবে। তিনি বলেন, আমরা আর একটাও দুর্ঘটনার সংবাদ শুনতে চাই না।

এ সময় জেলা প্রশাসক আবু জাফর সকলের উদ্দেশে বলেন, মোটরসাইকেলে দুজনের অধিক আরোহণ করবেন না। চলন্ত অবস্থায় মোবাইল বা হেডফোন ব্যবহার করবেন না। ট্রাফিক সিগন্যাল মেনে চলা এবং প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রেখে নিয়ম মেনে সতর্কতার সহিত গাড়ি চালানোর কথাও বলেন তিনি।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার