ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রেলওয়ে পোষ্য সোসাইটি

ছাঁটাইকৃত রেলওয়ে গেইট কিপার মুন্নার আত্মহত্যার ঘটনায় রেলওয়ে কতৃর্পক্ষ দায়ী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৩-২০২২ বিকাল ৫:১৯

গতকাল ২২ মার্চ (মঙ্গলবার) পাকশী রেলওয়ে ট্রাফিক বিভাগের ছাঁটাইকৃত গেইট কিপার মুন্না চৌধুরীর আত্মহত্যার ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করে এ ঘটনার জন্য বাংলাদেশ রেলওয়ে কতৃর্পক্ষকে দায়ী করেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি।

আজ ২৩ মার্চ বুধবার বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির বলেন, জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার আয়মা রসুলপুর গ্রামের পিযুস চৌধুরীর ছোট ছেলে মুন্না চৌধুরী আত্মহত্যা করেছেন। মুন্না চৌধুরীকে সহ ৮১ জন পাকশী বিভাগের ট্রাফিক গেইট কিপারকে গত ৩০/০৬/২০২০ইং তারিখে কোন সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাংলাদেশ রেলওয়ে কতৃর্পক্ষ ছাঁটাই করে। ছাঁটাইয়ের কারণে সৃষ্ট মানসিক চাপেই মুন্না চৌধুরী আত্মহত্যা করেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে। যদি সত্যিই বেকারত্বের চাপে মুন্না চৌধুরী আত্মহত্যা করে থাকে তাহলে এই আত্মহত্যার দায় বাংলাদেশ রেলওয়ের উপরেই বর্তায়।

তিনি আরো বলেন, দীর্ঘ ৬—৭ বছর চাকরি করার পরও তাদের চাকরি স্থায়ীকরণ না করে উল্টো তাদেরকে অন্যায় ভাবে ছয় মাসের বেতন বকেয়া রেখে ছাঁটাই করা হয়েছিল। এ অমানবিক সিদ্ধান্তের ফলে ৮১ জন যুবক আজ বেকারত্বের অভিশপ্ত জীবন অতিবাহিত করছে। ছাঁটাইকৃত সকলেই প্রচন্ড মানসিক চাপে রয়েছেন। মুন্নার মত যাতে আর কোন অঘটন আমাদের দেখতে না হয় সেজন্য এখনই সকলকে সতর্ক হতে হবে।

রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি বলেন, মুন্নার সাথে ছাঁটাইকৃত ৮১ জন গেইট কিপারকে বকেয়া বেতন পরিশোধ করে চাকরিতে পুনবর্হালের জোর দাবি জানাচ্ছি। একই সাথে মুন্নার অসহায় পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের জন্য রেলওয়ে কতৃর্পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার