কলাপাড়ায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ মামলায় গ্রেফতার ৩
পটুয়াখালীর কলাপাড়ায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- মাসুম (২৩), গোপাল চন্দ্র মিস্ত্রী (২২) ও শাকিল (২৫)। এ ঘটনায় মঙ্গলবার (২২ মার্চ) ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। দুপুরের পর কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে দুপুরেই তাদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। তাদের সবার বাড়ি কলাপাড়া পৌর শহরের বিভিন্ন এলাকায়।
মামলা সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেশির ছাত্রী। গত ২৩ ফেব্রুয়ারি সকালে মাদ্রাসা সড়ক এলাকার বাসিন্দা ওই শিক্ষার্থী কলাপাড়া হাসপাতালে করোনার টিকা নিতে আসে। এ সময় পরিচয় হয় মাসুমের সঙ্গে। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ৮ মার্চ বিকেলে মাসুম ওই শিক্ষার্থীকে বাসা থেকে কৌশলে বের করে টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে নিয়ে যায়। পরে ওই এলাকায় ঘোরাফেরা করে রাত সাড়ে ৯টার দিকে ওই গ্রামের একটি তালগাছের নিচে ওই শিক্ষার্থীকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে মাসুম ও শাকিল। ওই শিক্ষার্থী কিছুটা অসুস্থ বোধ করলে তারা তাকে কলাপাড়া হাসাপাতালের ২০৬ নম্বর কক্ষে ভর্তি করে। গভীর রাতে ওই শিক্ষার্থীকে ফের মাসুম ধর্ষণ করে হাসপাতালে রেখে চলে যায়। পরে ৯ মার্চ ওই শিক্ষার্থীর পরিবার অনেক খোঁজাখুঁজি করে কলাপাড়া হাসাতালের সামনে পায়। বিষয়টি কাউকে না বলার জন্য মাসুম ভয়ভীতি দেখানোর ফলে ওই শিক্ষার্থী তার পরিবারকে কিছুই জানায়নি। ফের ১১ মার্চ দুপুরে ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বিবাহের প্রলোভন দেখিয়ে মাসুম, শাকিল ও গোপাল তাকে পাখিমারা এলাকায় নিয়ে যায়। পরে মাসুম ওই শিক্ষার্থীকে ওই এলাকার বিভিন্ন স্থানে রেখে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ওই শিক্ষার্থীর পরিবার অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে গতকাল কলাপাড়া থানা পুলিশকে অবহিত করে। পুলিশ রাতেই পৌর শহরের রহমতপুর এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।
কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, ওই শিক্ষার্থীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করলে আদালত তাদের কারাগারে প্রেরণ করে।
এমএসএম / জামান
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১