ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

শৈলকুপার পাচঁপাখিয়া সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪-৩-২০২২ বিকাল ৫:৩৫

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার অন্যতম শীর্ষ দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ১১নং আবাইপুর ইউনিয়নের সুনামধন্য পাচঁপাখিয়া আলহাজ্ব নজরুল ইসলাম দুলাল বিশ্বাস প্রতিষ্ঠিত ও পরিচালিত ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান পাচঁপাখিয়া সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী  মাদরাসার উদ্যোগে বুধবার ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপি বাৎসরিক তাফসীরুল কোনআন মাহফিল, পাগড়ি প্রদান, আজান ও ইসলামী সংগীত প্রতিযোগীতা, কোরআন তেলওায়াত প্রতিযোগীতা, ইসলামী সংগীতানুষ্ঠান অনুষ্ঠান  ও বিশেষ দোয়া মাহফিল মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ।
এ তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূন্য বয়ান পেশ করছেন প্রখ্যাত আলেমেদীন বরেণ্য ইসলামী চিন্তাবিদ সুমিষ্টভাষী বক্তা হামিমুন নফস আল্লামা মুফতি মোসতাকুন্নবী সাহেব-কুমিল্লা।
পাচঁপাখিয়া সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী  মাদরাসার পরিচালনা পরিষদের ও বাৎসরিক ওয়াজ মাহফিলের সভাপতি আলহাজ্ব নূর আলম বিশ্বাসের সভাপতিত্বে তাফসীরুল কোনআন মাহফিল ও বিশেষ দোয়া মাহফিলে জিকির পরিচালনা করেন ঝিনাইদহ মহিলা কলেজপাড়া জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ জিহাদুল ইসলাম সাহেব,সার্বিক পরিচালনায় ছিলেন, পাচঁপাখিয়া সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী  মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুস সাত্তার ফিরোজী,মাহফিল পরিচালনা করেন, পাচঁপাখিয়া সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী  মাদরাসার প্রভাষক হাফেজ মাওলানা মোঃ শাফ উদ্দীন।

এছাড়াও মহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফুল ইসলাম ফারুকী,হাফেজ মওলানা এনামুল হক,হাফেজ মওলানা মোহাম্মদ আরিফ বিল্লাহসহ বিভিন্ন মাদ্রাসার প্রধানগন, পাচঁপাখিয়া সিদ্দীকীয়া ফাজিল ডিগ্রী মাদরাসার সকল শিক্ষকগন মাদ্রাসার সাবেক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মাহফিলে অংশ গ্রহণ করেন। 

মাহফিলের প্রথম দিন ২৩ মার্চ বুধবার মাদরাসায় প্রতিযোগীতা মূলক আকর্ষনীয় অনুষ্ঠান ”আজান ও ইসলামী সংগীত।২৪মার্চ প্রতিযোগীতা মূলক আকর্ষনীয় অনুষ্ঠান’কোরআন তেলওায়াত।এছাড়াও বাদ মাগরিব ঢাকার কলরব ইসলামী সংগীত  শিল্পীদের অংশগ্রহনে ইসলামী সংগীতানুষ্ঠান অনুষ্ঠীত হয়েছে। 
দুই দিনব্যাপী মাহফিলে ইসলামি বিধিবিধানের তালিম, জিকির-আজকার ও মুসল্লিদের ইবাদত-বন্দেগিতে এলাকা মুখরিত হয়ে উঠে। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে দেশের বিখ্যাত উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা ওয়াজ-নসিহত পেশ করবেন। মাহফিলে ঝিনাইদহ জেলাসহ দেশের দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকে ছয় সহশ্রাধিক মুসল্লিরা অংশ নেন। মাহফিল উপলক্ষ করে পাচঁপাখিয়া গ্রাম অন্যতম ধর্মীয় তীর্থভূমিতে পরিণত হয়। রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই মাহফিলে অংশ নেন।

এমএসএম / এমএসএম

জুড়ীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও অপরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম অনুষ্ঠিত

বড়লেখায় নিসচা'র দোয়া মাহফিল ও কোরআন মাজিদ বিতরণ

কুতুবদিয়ায় বিসিকের লবণ মাঠের ফরম বিক্রিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

গলাচিপায় বন্দোবস্তকৃত জমি দখল নিয়ে সংঘর্ষ, হামলা ও নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম: এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী

রূপগঞ্জে আবাসন প্রকল্পের বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ২৭৫, আইনগত ব্যবস্থা ১৪২ জনের বিরুদ্ধে

মিরসরাই উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় বিএনপি নেতা সেলিম বুরুচের মৃত্যুতে সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীর শোক প্রকাশ

মনপুরায় মেঘনায় ১৯ জেলে আটক, ৯৫ হাজার টাকা জরিমানা

দেড়শ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন ক্ষেতলালের পশ্চিম দেওগ্রামের লাঠিয়ালরা

বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল ঠেকানোর দায়িত্বে আনসার, নির্যাতনের শিকার ভ্যানচালক!

উল্লাপাড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১