বঙ্গোপসাগর থেকে জাল চুরির দায়ে ১২ রোহিঙ্গা গ্রেপ্তার
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে জেলেদের জাল চুরির অপরাধে ১২ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। গতকাল বুধবার রাতে আলীপুর মৎস্য অবতারন কেন্দ্র থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত বাগেরহাট জেলার রায়েন্দা এলাকার আবু মৃধার মালিকানাধীন ট্রলরটি আটক করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার বেলা বারোটায় ক্ষকিতগ্রস্থ আলীপুরের ট্রলার মালিক আল-আমিন বাদী হয়ে মহিপুর থানায় ১২ রোহিঙ্গার নামে একটি মামলা দায়ের করেছেন।
গ্রেপ্তারকৃতরা হল ফাহিম (২২), রাজু মাঝি, আরিফ (২২), মো. সেলিম (২৫), মো. রফিক (৩০), মো, নুর (৩৫), মো. আব্দুল্লা (২০), মো. জোবায়ের (২২), মো. আবদুর রহমান (২৫), মো. শরীফ (২২), মো. আজিজ (২৪), মো. আলম (৫৪)। এদের সকলের বাড়ি কক্সবাজারের কুতুপালংয় এলাকার বিভিন্ন ব্লকে।
পুলিশ ও স্থানীয় জেলেদের সূত্রে জানা যায়, বেশ কয়েকদিন ধরে এ রোহিঙ্গারা সাগর থেকে জাল চুরি করে আসছে। বুধবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের সোনার চর পয়েন্ট থেকে জাল চুরি করে নিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের হাতেনাতে আটক করে জেলেরা। ওইদিন রাত এগারোটার দিকে তাদের পুলিশে সোপর্দ করে।
মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১