মান্দায় যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁর মান্দায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা ধান ক্ষেতে যুবকের লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ধানক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার করেন। নিহত যুবক মঞ্জুরুল ইসলাম রিপন (১৮) উপজেলার দোডাঙ্গী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে রিপনের বাড়ী থেকে আধা কিলোমিটার দূরে তার মরদেহ পড়ে থাকেতে দেখা গেছে। রিপন মৃগী রোগে আক্রান্ত ছিল। বাড়ী ফেরার পথে সে হয়তো-বা মৃগী রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে স্থানীয়দের ধারণা।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, দোডাঙ্গী গ্রামে ওয়াজ-মাহফিল হচ্ছিল। রাত ৯টার দিকে সেখানে ওয়াজ-মাহফিল শুনার জন্য গিয়ে ছিলেন মঞ্জুরুল। সেখান থেকে আবারোও রাত সাড়ে ৯টার দিকে সে বাড়ি ফিরে আসে। তারপর আবারোও সে রাত ১০টার দিকে ওয়াজ-মাহফিল শুনতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজি করেও পায়নি। বৃহস্পতিবার সকালে তাঁর মরদেহ ধানক্ষেতে উপুড় হয়ে পড়ে ছিল। বেলা ১১টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএসএম / এমএসএম
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে