বগুড়ায় কৃষিজমি এখন পুকুর, হুমকির মুখে মুরগীর খামার
বগুড়ার কাহালু উপজেলায় কৃষিজমিতে অ্যাসকেভেটর দিয়ে অবৈধভাবে পুকুর খনন করা হয়েছে। ফলে আশপাশের ফসলি জমি হয়েছে ক্ষতিগ্রস্থ। একই সঙ্গে ধ্বংস হয়েছে সামাজিক বনায়ন। আর হুমকির মুখে আছে একটি মুরগীর খামার।
এ বিষয় গতকাল বৃহস্পতিবার মোছা. শাহানাজ রহমান নামে এক ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগকারী শাহনাজ উপজেলার নারহট্ট শিকড় মন্ডলপাড়া গ্রামের আকমল হোসেনের স্ত্রী। আর অভিযুক্ত হলেন একই গ্রামের আরিফ মন্ডল।
অভিযোগে অবৈধভাবে পুকুর খনন করায় আরিফ মন্ডলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আশপাশের কৃষিজমিতে থেকে মাটি ভাঙন রোধ বা ক্ষতি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিকড় মন্ডলপাড়া গ্রামে শাহানাজের পোল্ট্রি ফার্মের (মুরগীর খামার) মাঝখানে আরিফ মন্ডলের প্রায় ১৫ শতক কৃষি জমি রয়েছে। ওই জমিতে সম্প্রতি অবৈধভাবে পুকুর খনন করেন তিনি। এতে করে আশেপাশ কৃষিজমি ক্ষতিগ্রস্থ হয়। এমনকি পাড় না বেধেই খনন করা হয় পুকুর। ফলে মুরগীর খামারের বিভিন্ন প্রজাতির ৫০টি গাছ নষ্ট হয়ে গেছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন খামারটির মালিক শাহানাজ। এছাড়াও গভীর গর্ত করে পুকুর খননের কারণে ওই খামারটিও পড়েছে হুমকির মুখে।
অভিযোগের বিষয়ে কথা বললে আরিফ মন্ডল ঘটনার সত্যতা আংশিক স্বীকার করেন।
তবে পুকুর খনন কাজে ব্যবহৃত অ্যাসকেভেটরের মালিক রফিকুল ইসলাম জানান, আরিফ মন্ডল তার কাছ থেকে শুধু অ্যাসকেভেটর ভাড়া নিয়েছিলেন। প্রায় দিন দশেক আগে পুকুর খনন কাজ শেষ করা হয়েছে। পুকুর খননের সময় পোল্ট্রি ফার্ম মালিকের কয়েকটি গাছের ডাল কাটা পড়েছে। বিষয়টি নিয়ে ঝামেলার সৃষ্টি হয়েছে।
ইউএনও মো. মাছুদুর রহমান জানান, অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এর আগে অবৈধভাবে মাটি কাটার দায়ে অ্যাসকেভেটরের মালিক রফিকুলকে ১৫ দিনের জেল দেয়া হয়েছিল।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’