ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ২৬-৩-২০২২ দুপুর ২:৯

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ প্রত্যুষে ডিসি স্কোয়ারে ৩১ বার তোপধ্বনি ও স্মৃতিসৌধে ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনের শুভ সূচনা হয়। ৬ টায় স্মৃতিসৌধ ও বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধু ও সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন, জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ পিপিএম, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি এড. মো. সুলতান আহমেদ মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এড. গোলাম সরোয়ার, সদর ইউএনও জান্নাত আরা নাহিদ, বীর মুক্তিযোদ্ধা এমএ হালিমসহ প্রেসক্লাবের সভাপতি কাজী শামসুর রহমান ইকবালসহ আওয়ামীলীগ ও আওয়ামীলীগের সহযোগী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী দপ্তর সমূহের প্রধানগণ। এ ছাড়া সকাল ৮ টায় এ্যাড.আবুল কাশেম স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, মনোমুগ্ধকর কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।বেলা ১১টায় শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা ও বিকালে ডিসি স্কোয়ারে আলোচনা সভা ছাড়া সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

এমএসএম / এমএসএম

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান