ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৬-৩-২০২২ দুপুর ৪:২৮

বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতার স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। বিশ্বদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে সুনাগরিক তৈরি করার যে দায়িত্ব আমরা গ্রহণ করেছি তা যথাযথভাবে পালন এবং নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত করার আহ্বান জানান। দুপুর ১২ টায় অ্যাকাডেমিক ভবন-২ এ বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর, কম্পিউটার ল্যাবের উদ্বোধন করেন। পরে প্রশাসনিক ভবনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের সমাপনী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি উদ্বোধন করেন, বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শাহ্ আজম। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক সনৎ কুমার সাহা, বঙ্গবন্ধু চেয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিকাল ৩টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। উক্ত আলোচনা সভায় মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক সনৎ কুমার সাহা, বঙ্গবন্ধু চেয়ার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সভায় সভায় সভাপতিত্ব করেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম। এসময় উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী, শিক্ষকবৃন্দ, জনসংযোগ কর্মকর্তা শাহ আলীসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হয়। 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন