কুলাউড়ায় বিদ্যুৎ অফিসে আগুন, ভোগান্তিতে তিন উপজেলার মানুষ
মৌলভীবাজারে জেলার কুলাউড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে কুলাউড়াসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়েছে। রোববার (২৭ মার্চ) সকাল ৮টায় কুলাউড়া বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, রোববার সকাল ৮টার দিকে কুলাউড়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কন্ট্রোলরুমে আকস্মিকভাবে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে কন্ট্রোলরুমের ব্রেকার সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যাওয়ায় কুলাউড়া, জুড়ী ও বড়লেখাসহ তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে কুলাউড়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।ওয়্যারহাউজ ইন্সপেক্টর সুলায়মান আহমদ জানান, বিদ্যুৎ অফিসের কন্ট্রোলরুমে পর্যাপ্ত পরিমাণ অগ্নিনির্বাপণ যন্ত্র ছিল না। অগ্নিকাণ্ডে প্রায় পাঁচ লক্ষ টাকার যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে যায় হয়ে বলে জানান তিনি।
কুলাউড়া বিদ্যুৎ অফিসের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি জানান, কন্ট্রোলরুমের মেরামত কাজ শুরু করা হয়েছে। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ