প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
বেসরকারি টিভি চ্যালেন ৭১টিভি’তে প্রচারিত সংবাদের প্রতিবাদে রোববার শাহজাদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা বণিক সমিতিরি সাধারণ সম্পাদক রবিন আকন্দ সংবাদ সম্মেলন করেছেন। এদিন দুপুরে শাহজাদপুর পৌর এলাকার মনিরামপুর বাজারে বণিক সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্যবসায়ী রবিন আকন্দ বলেন, গত ২৫ মার্চ ৭১ টিভি’র খেলাযোগ-এর প্রতিবেদনে নন্দিত নারী ফুটবলার আঁখি খাতুনের জন্য বরাদ্দকৃত জায়গা আমি দখল করেছি মর্মে সংবাদ প্রচার করা হয়। উল্লেখিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে রবিন আকন্দ আরও বলেন, প্রচারিত সংবাদের প্রতিবেদক অর্ণব বাপ্পী গত ২০ মার্চ তারিখে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসেন। ওই দিন ব্যবসায়ীক কাজে আমি ঢাকায় অবস্থান করছিলাম। কিন্তু প্রতিবেদক অর্ণব বাপ্পী মোবাইল ফোনে আমাকে জানায়, আমি না কি তার উপস্থিতি টের পেয়েই দোকান থেকে পালিয়েছি। এসময় তিনি যে ঢাকায় অবস্থান করছিলেন, তার বিভিন্ন কাগজ পত্র সাংবাদিকদের মাঝে উপস্থাপন করেন। প্রতিবেদনে আঁখি খাতুনের নামে যে জায়গা বরাদ্দের বিষয় উল্লেখ করা হয়েছে তা আদৌ সত্য নয়। এ প্রসঙ্গে তিনি জানান, প্রকৃত পক্ষে ওই জায়গা পত্তনী সূত্রে প্রাপ্ত হয়ে আমরা দীর্ঘ প্রায় ৭০ বছর যাবৎ ভোগদখল করে আসছি। আমাদের ভোগদখলীয় ৫ শতক জমি আঁখি খাতুনের নামে বরাদ্দের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে এ সংবাদ জানার পর আমরা আদালতের শরণাপন্ন হয়। বিজ্ঞ আদালত আমাদের উপস্থাপিত কাগজপত্র পর্যালোচনা করে নিষেধাজ্ঞার আদেশ দেন। বর্তমানে বিষয়টি আদালতের বিচারাধীন রয়েছে। সংবাদ সম্মেলনে রবিন আকন্দ বলেন, ৭১ টিভি’র খেলাযোগে প্রচারিত মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনে সামাজিকভাবে আমার ভাবমূর্তি ও মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে রবিন আকন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী শাহজাদপুরবাসী তথা দেশের গর্ব আঁখি খাতুন বসবাসের জন্য একটি বাড়ি পেলে আমিও খুশি হবো। সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ ও শাহজাদপুরের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অর্ধশত সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন