ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে পণ্য বিক্রিতে কারসাজির অভিযোগে ভোক্তা অধিকারের জরিমানা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৭-৩-২০২২ রাত ৯:২২
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায়  জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ও  র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। অভিযানে ৫ টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।
 
রবিবার (২৭ মার্চ ) উপজেলার ভবানীগঞ্জ বাজার, কলেজ রোড, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, চাউলের আড়তে, রড সিমেন্ট ও খেজুরের পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
 
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ভবানীগঞ্জ বাজারের লতিফ এন্ড সন্সকে ২০ হাজার টাকা, মেসার্স আলহাজ্ব এম এ নূর ষ্টোরকে ৫ হাজার টাকা, কলেজ রোডে অবস্থিত সুমি মসলা ষ্টোরকে ১ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত মামুন খাদ্য ভান্ডারকে ৮ হাজার টাকা, মেসার্স সজল খাদ্য ভান্ডারকে ৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।           
 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন বলেন, আসন্ন পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চত করার লক্ষে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।এ সময় তিনি আরও বলেন, আজকের অভিযানে মোট ৫ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৪০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী