ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

গবেষণা ও দক্ষতার উন্নয়নই টেকসই উন্নয়নের পূর্বশর্ত : রবি ভিসি


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৮-৩-২০২২ দুপুর ৪:৫০

জুম অ্যাপে সোমবার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্স অন বিজনেস ম্যানেজমেন্ট, ম্যাক্রো ইকোনমিক এপ্লিকেশনস এ্যান্ড ইন্টারপ্রেনারশিপ প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গবেষণা ও দক্ষতার উন্নয়নই টেকসই উন্নয়নের পূর্বশর্ত। উদ্যোক্তা সৃষ্টি, প্রতিকূল পরিস্থিতিতে ব্যবসায়িক পরিকল্পনাসমূহ বাস্তবায়ন এবং সার্বিক অর্থনৈতিক উন্নয়নে দরকার মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তিনি গবেষণাকে কার্যকর করতে গবেষণার নৈতিকতা, যৌক্তিকতা এবং বিশ্বাসযোগ্যতার ওপর গুরুত্ব প্রদানেও দৃষ্টি দেওয়ার জন্য গবেষকদের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষের সমাপনীর মাসে এমন আয়োজন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মেজবাহ উদ্দিন, চেয়ারম্যান বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল এবং টেকনো ইন্ডিয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গৌতম সেন গুপ্তাসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন