ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে সুপ্রীম কোর্টের নির্দেশ অমান্য করে খাজনা না নেয়ায় সংবাদ সম্মেলন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২৮-৩-২০২২ বিকাল ৫:৪৬

সুপ্রীমকোর্টের আদেশ অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের পোতাজিয়া সরকারপাড়া গ্রামের টেক্কা খান ও তার শরীকদের ৪টি মৌজার ১৯.০৯ একর জমির খারিজ না দিয়ে খাজনা না নেয়ায় শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমানের বিরুদ্ধে সোমবার দুপুরে টেক্কা খান নামের এক কৃষক তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন।

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে কৃষক টেক্কা খান বলেন, উপজেলার বৃ-অঙ্গারু, খারুয়ানন্দী, পোতাজিয়া ও রামকান্তপুর এই ৪টি মৌজার ১৯.০৯ একর জমি ক্রয়সূত্রে আমার পূর্ব পুরুষগণ এই সম্পত্তির মালিক হন। এ সংক্রান্ত সমুদয় কাগজপত্র থাকা সত্বেও আমাদের এ সম্পত্তি অবৈধভাবে অর্পিত সম্পত্তি হিসাবে তালিকাভুক্ত করা হয়। এর বিরুদ্ধে ১৯৮২ সালে সিরাজগঞ্জ সাব-জজ আদালতে আমার পিতা আবুল হোসেনসহ অন্য ওয়ারিশগণ অপর প্রকার ৬৬ নং মামলা দায়ের করে। আমলী আদালত আমাদের পক্ষে রায় দেন। হাইকোর্ট ও সুপ্রীমকোর্ট এ রায় বহাল রাখেন। এর প্রেক্ষিতে গত ২০২১ সালের ১৭ নভেম্বর রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ড. মো. আব্দুল মান্নান হাইকোর্ট ও সুপ্রীমকোর্টর রায় বাস্তবায়নের জন্য শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন। সে অনুযায়ী আমরা চলতি বছরের ২৫ জানুয়ারি ভূমি উন্নয়ন কর গ্রহণের জন্য আবেদন করি। কিন্তু শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান নানা তালবাহানা করে গত ২ মাসেও খারিজ বন্ধ রেখে ভূমি উন্নয়ন কর গ্রহণ করেননি। ফলে বাধ্য হয়ে আমরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এ সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্র্র্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।’
এ বিষয়ে শাহজাদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত সালমান বলেন, ‘আমার বিরুদ্ধে টেক্কা খানের অভিযোগ সঠিক নয়। অচিরেই যাচাইবাছাই ও পর্যালোচনা করে এ সম্পত্তির ভূমি উন্নয়ন কর গ্রহণের ব্যবস্থ করা হবে।’্উক্ত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ওহাব শেখ, আব্দুল কাদের, আলাউদ্দিন মন্ডলসহ শাহজাদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

 

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন