ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

ধামইরহাটে জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দের গণ পদত্যাগ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৮-৩-২০২২ রাত ৮:৬

নওগাঁর ধামইরহাটে বিতর্কিত আওয়ামীলীগ নেতা খাজা ময়েন উদ্দিনের উপজেলা আওয়ামীলীগের কমিটিতে রাখায় তার অপসারণ দাবীতে গন পদত্যাগ করেছে জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। ২৮ মার্চ দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনের মাধ্যমে এই গণ পদত্যাগ অনুষ্ঠিত হয়।
২৮  মার্চ দুপুর ২ টায় জাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ অফিসে লিখিত বক্তব্য পাঠকালে ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লুইসার রহমান বলেনম বিগত ২৬ ডিসেম্বর ২০২১ তারিখে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বিপক্ষে বিরোধীতাকারী দূর্নীতিবাজ-সন্ত্রাসী ও গনধীকৃত খাজা ময়েন উদ্দিনের উপজেলা আওয়ামীলীগের কমিটির পুনরায় সাবেক পদে বহাল করার প্রতিবাদে আমরা আজকের সংবাদ সম্মেলন ডেকেছি, এখানে ইউনিয়ন আওয়ামীলীগ সহ মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের সকল নেতাকর্মী পদত্যাগ ঘোষনা করছি। বাংলাদেশ আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭ এর ক ধারায় নৌকা বিরোধীদের বহিস্কার আমরা ইউনিয়ন থেকে ঘোষনা করেছি অনেক আগেই, জেলা উপজেলার কমিটিও করা উচিত। তাকে সম্পূর্ণভাবে অপসারণ না করা পর্যন্ত আমরা দলীয় সকল কর্মকান্ড থেকে অব্যাহতি নিচ্ছি। তিনি আরও অভিযোগ করেন বিএনপি নেতৃবৃন্দকে দিয়ে তাকে ৩টি মামলায় জড়ানোর মুল হোতাও খাজা ময়েন উদ্দিন।
এ বিষয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি দেলদার হোসেন বলেন, খাজা ময়েন উদ্দিন পূর্বের কমিটিতেও সাংগঠনিক সম্পাদক ছিলেন, বর্তমানেও মনোনীত হয়েছেন, তবে বিদ্রোহী প্রার্থীদের পদায়িত না করার বিষয়ে নির্দেশনা থাকলেও বিদ্রোহীদের সাথে সম্পৃক্ত এমন অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়ার নির্দেশনা নেই, তবে কেন্দ্র সিদ্ধান্ত দিলে ব্যবস্থা নেওয়া হবে এবং এই ঘটনাটি জেলা কমিটিকে অবহিত করা হবে।’
নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল জানান, ধামইরহাট উপজেলা আওয়ামীলীগের কোন কমিটি আমাদের হাতে পৌছেনি, বিষয়টি আমি জেনে সাংগঠনিক ভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে জেলা আওয়ামীলীগের উর্ধতন নেতৃবৃন্দকে অবহিত করা হবে।

এমএসএম / এমএসএম

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’

আশ্রয়ণ প্রকল্পের বাড়ি বেঁচা-কেনার রমরমা বাণিজ্য, একেক জনের দখলে একাধিক

বড়লেখায় নবাগত ইউএনও’র সাথে নিসচা’র মতবিনিময়

নন্দীগ্রামে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি মোশারফ

মান্দায় উন্মুক্ত বাজেট ঘোষণা

গোপালগঞ্জে শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা পেল টুঙ্গিপাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ

মুকসুদপুরে নাট্যজন কল্যাণ দাসের স্মরণ সভা