ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-৩-২০২২ দুপুর ১২:৫১

২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ৪ জন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ মার্চ) সকাল ৯টা থেকে মঙ্গলবার (২৯ মার্চ) সকাল ৯টার মধ্যে তারা মারা যান। 

এদের মধ্যে নওগাঁ ও রাজশাহী জেলায় দুজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে। এছাড়া মারা যাওয়া অন্য দুজন ছিলেন করোনা নেগেটিভ। এদের একজন সিরাজগঞ্জ এবং একজন কুষ্টিয়ার বাসিন্দা।

রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে দুজন এবং করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় দুজন মারা গেছেন। 

গত এক দিনে হাসপাতালের আইসিইউতে মারা গেছেন ৩ জন। এছাড়া একজন মারা গেছেন ৩০ নং ওয়ার্ডে। এদের মধ্যে তিনজন নারী এবং একজন পুরুষ রয়েছেন। যাদের দুজনের বয়স ২১-৩০ বছরের মধ্যে। এছাড়া একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে। 

পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে যাননি কোনো রোগী। এছাড়া এ সময় নতুন কোনো রোগীও ভর্তি হয়নি। হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ১০ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৩। বর্তমানে করোনা নিয়ে ভর্তি রয়েছেন একজন। সন্দেহভাজন করোনা রোগী রয়েছেন ৭ জন। আরও ২ জন ভর্তি রয়েছেন করোনা নেগেটিভ হয়ে।

এখনো হাসপাতালে ভর্তি রাজশাহী জেলার ৩ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২ জন, নাটোরের ৩ জন, পাবনার একজন এবং জয়পুরহাটের একজন রোগী ভর্তি রয়েছেন। এর আগে সোমবার রামেক ল্যাবে রাজশাহীর ৫৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ২ জনের করোনা ধরা পড়েছে। করোনা শনাক্তের হার ৩ দশমিক ৩৯ শতাংশ। এ ছাড়া জয়পুরহাটের ৩২ জনের নমুনা পরীক্ষায় একজনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ৩ দশমিক ১২ শতাংশ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার