এমপি কবিতার মহানুভবতায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপেল অসহায় ফুল
সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার আর্থিক সহায়তায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল দরিদ্র পরিবারের একটি অসহায় মেধাবী ছাত্রী ফুল কুন্ডু। ফুল কুন্ডু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পৌরসদরের শাহ পাড়া এলাকার দরিদ্র বিমল কুন্ডুর মেয়ে। ফুল এবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কালচারাল হেরিটেজ এন্ড বাংলাদেশ স্টাডিজ বিভাগে মনোনীত হয়েছে। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তার ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরে এ বিষয়টি স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতাকে জানানো হলে তিনি সাথে সাথেই ফুলকে সহযোগিতার আশ্বাস দেন।
প্রয়োজনীয় কাগজপত্র যাচাইপূর্বক ভর্তি হবার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। ভবিষ্যতে নানাবিধ সহায়তার প্রতিশ্রুতিও দেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, উপজেলা আ’লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহি উদ্দিন মহির, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, মনিরুল গনী চৌধুরী শুভ্র, ফারুক হাসান কাহার প্রমুখ। এসময় ফুল কুন্ডু বলেন, প্রফেসর মেরিনা জাহান কবিতা আমার এই দুর্দিনে যেভাবে সহায়তা করলেন তা কখনো ভুলার নয়। ভবিষ্যতে আমার গন্তব্যে পৌছতে পারলে সব সময় অসহায় ও দরিদ্রদের সহযোগীতা করব আর তাকে অনুস্বরণ করব।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন