লাঠিটিলা সংরক্ষিত বন দখল করে পুকুর খনন
বন বিভাগের নজরদারির অভাবে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায় সংরক্ষিত বন দখল করে করা হচ্ছে পুকুর খনন। এতে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি বন পড়ছে হুমকির মুখে।জানা গেছে, ৫৬৩১.৪০ হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত লাঠিটিলা সংরক্ষিত বন এলাকায় হতে যাচ্ছে দেশের তৃতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক। সেই জায়গায় বন বিট এলাকার হায়াছড়ার মৃত সিকান্দর আলীর ছেলে আব্দুর রহমান বেশ কয়েকদিন থেকে বনের জায়গা দখল করে মাটি খনন করে তৈরি করছেন পুকুর। পুকুর তৈরির করে চারপাশে সিমেন্টের ২৫-৩০ খুঁটির সাথে জাল দিয়ে পুকুরের সীমানা নির্ধারণও করেছেন তিনি।
খবর পেয়ে লাঠিটিলা সংরক্ষিত বন বিট কর্মকর্তা মো. সালাউদ্দিন গিয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুর খননে বাঁধা দিয়ে পুকুর খননে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করেন। তবে পুকুর খননকারী ব্যক্তির ভাই মুঠোফোনে বলেন, বিট কর্মকর্তা পরে পুকুর করার সুযোগ করে দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। বাঁধা প্রদানকালে পুকুরের চারদিকের খুঁটিসহ বেড়া অক্ষত অবস্থায় রেখে এসেছেন বিট কর্মকর্তা।
এদিকে, এটাকে লোকদেখানো অভিযান বলছেন স্থানীয়রা। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, বন এলাকায় ৪০/৫০ টি পুকুর রয়েছে। এসব পুকুরের কয়েকটি আগে থেকে থাকলেও নতুন করে অনেকে তৈরি করছেন। নতুন করে যারা বন দখল করে পুকুর খনন করছেন তারা বন বিভাগকে ম্যানেজ করেই সবকিছু করছেন। বন বিভাগ লোক দেখানো অভিযান পরিচালনা করলেও অনৈতিক সুবিধা পেলে তাদের কাছে সবই সম্ভব। বন দখলের প্রাথমিক পর্যায়ে কর্মকর্তারা বাঁধা দিলেও পরে আর এ বিষয়ে খবর না রাখায় বন দখল করে অনেকেই ব্যক্তি স্বার্থ হাসিল করছে। এতে করে দিন দিন বন তার জৌলুস হারাচ্ছে।
এ ব্যাপারে পুকুর খনন কারী আব্দুর রহমানের ছোট ভাই আব্দুর রহিম মুঠোফোনে বলেন, পুকুর খনন করার খবর পেয়ে বিট কর্মকর্তা মোঃ সালাউদ্দিন এসে বাঁধা দিয়ে কোদাল ও টুরকি নিয়ে যায়। তবে তিনি এখনও ঐ স্থানে জালের বেড়াসহ খুঁটি রয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন। এ সময় তিনি আরোও বলেন, বিট কর্মকর্তা বর্তমানে পুকুর খননে কিছু সমস্যা আছে বললেও পরে পুকুর করার সুযোগ দেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।
আলাপকালে লাঠিটিলা সংরক্ষিত বন বিটের বিট কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, বনের জায়গায় পুকুর খননের খবর পেয়ে খননে ব্যবহৃত কোদাল, মাটির টুরকি, খুন্তি জব্দ করে নিয়ে আসি। তবে তিনি এখনও পুকুরের চারদিকে জালের বেড়া রয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেন।
রেঞ্জ কর্মকর্তা মোঃ আলাউদ্দিন বলেন, এ বিষয়টি খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূলত এখানে বনের জমি কেটে উঁচু নিচু করা হয়েছে। তবে তাদের উদ্দেশ্য ভবিষ্যতে পুকুর করা। আমরা জমিটি ইতিমধ্যে ভরাট করার নির্দেশনা দিয়েছি। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ