মিথ্যে মামলায় আগাম জামীন লাভ করেন সাংবাদিক সৈয়দ আককাস উদদীন
সাতকানিয়ায় মহিলাকে পুরুষ বানিয়ে ওয়ারিশ সনদ জালিয়াতী মামলায় আগাম জামিন লাভ করে সাতকানিয়া সাংবাদিক ফোরামের সভাপতি এবং চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সদস্য সৈয়দ আককাস উদদীন।
গেলো সোমবার চট্টগ্রাম চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কামরুন্নাহার রুমির আদালত সাংবাদিক সৈয়দ আককাস উদদীনের জামিন মন্জুর করেন।জানাযায়-সি -আর ৩২৫ একটি মিথ্যা মামলায় পুরুষকে মহিলা বানিয়ে ষড়যন্ত্র মূলক মামলায় চট্টগ্রাম চীফ জ্যুডিশিয়াল আদালত সাংবাদিক সৈয়দ আককাস উদদীনসহ ৩জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাজারী করেন গত ২২শে মার্চ।
পরে সাংবাদিক সৈয়দ আককাস উদদীন আদালতে স্বেচ্ছায় আত্বসমর্পন করলে মাননীয় আদালত তা মন্জুর করেন।সাংবাদিক সৈয়দ আককাসের পক্ষে আইনী লড়াইয়ে সাতকানিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদকও এপিপি এডভোকেট মেজবাহ উদদীন আহমদ চৌধুরী কচির,পিপি এডভোকেট জহিরুল ইসলাম,এ্যাডিশনাল পিপি মো:কামাল উদদীন, চট্টগ্রাম আইনজীবি সমিতির সিনিয়র আইনজীবি আবুল কাশেম চৌধুরী, সিনিয়র আইনজীবিও সাবেক ছাত্রনেতা এডভোকেট আব্দুল লতিফ,এডভোকেট জাহেদ, এডভোকেট এহসান উল্লাহ মানিক,এডভোকেট আরমানের সমন্বয়ে মোট ২৩জন আইনজীবি।
দীর্ঘ যুক্তিতর্ক শেষে মাননীয় আদালত জালিয়াতীর সি-আর মামলায় সাংবাদিক সৈয়দ আককাস উদদীনকে আগাম জামীন প্রদান করেন।সাতকানিয়া আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদদীন আহমদ চৌধুরী কচির বলেন-কোন মামলার একই বিষয় নিয়ে এবং একই অভিযোগে সিভিল আদালত চলে সেখানে ফৌজদারী কার্যবিধি ১৯৫ মোতাবেক ফৌজদারী কোর্টে আর চলবেনা।
সুতরাং এটাও সেইম বিষয় সুতরাং ফৌজদারী কোর্টে মামলা অটোমেটিক স্থগিত হয়ে যাবে।
এই বিষয়ে এ্যাডিশনাল পিপি মো:কামাল বলেন-সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতের বিচারাধীন ও নিষেধাজ্ঞার আদেশ প্রাপ্ত মামলার কথা গোপন করে প্রেরিত তদন্তে রিপোর্ট বিশ্বাসযোগ্য না হওয়ায় মাননীয় আদালত আগাম জামীন প্রদান করেন।
এই বিষয়ে সিনিয়র আইনজীবি এডভোকেট আব্দুল লতিফ বলেন-যে মামলায়,ওয়ারিশ সনদ আর খতিয়ানের কথা উল্লেখ করা হয়েছে নিম্ন আদালতে ওই খতিয়ানের উপর মামলা চলমান ও আদেশ বহাল আছে এই মামলা ফৌজদারী কোর্টে চলতেই পারেনা তবুও তদন্তকর্মকর্তা আদেশ এবং বিচারাধীন মামলায় বিষয়টি উল্লেখ না করায় মাননীয় আদালত গ্রেফতারী পরোয়ানাজারী করেন।তবে আমরা আশাবাদী এই মামলা খুব শীঘ্রই সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতে চলে যাবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান