জুড়ীতে তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশনের আয়োজনে এ জনঅবহিতকরণ সভা উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারীর সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মেহেদী হাসান।
এ জনঅবহিতকরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ তথ্য কমিশনের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ সালাহ উদ্দিন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, সাগারনাল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুর নুর, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়েদুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিন প্রমুখ।
এ জনঅবহিতকরণ সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও গনমাধ্যম কর্মী অংশ নেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ