সংবাদ প্রকাশের পর
লাঠিটিলা সংরক্ষিত বনের সেই পুকুর ভরাট করল বন বিভাগ
বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলায় সংরক্ষিত বন দখল করে করা হয়েছিল পুকুর খনন। এ নিয়ে দৈনিক সকালের সময়ে ‘লাঠিটিলা সংরক্ষিত বন দখল করে পুকুর খনন’ শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর বুধবার (৩০ মার্চ) সকালে পুকুরটি ভরাট করে দেন বন বিভাগের কর্মকর্তারা।
উল্লেখ্য, ৫৬৩১.৪০ হেক্টর এলাকা নিয়ে বিস্তৃত লাঠিটিলা সংরক্ষিত বন এলাকায় হতে যাচ্ছে দেশের তৃতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক। সেই জায়গায় বন বিট এলাকার হায়াছড়ার মৃত সিকান্দর আলীর ছেলে আব্দুর রহমান বেশ কয়েক দিন থেকে বনের জায়গা দখল করে মাটি খনন করে তৈরি করেছিলেন পুকুর। পুকুর খনন করে চারপাশে সিমেন্টের ২৫-৩০ খুঁটির সাথে জাল দিয়ে পুকুরের সীমানা নির্ধারণও করেছিলেন তিনি।
খবর পেয়ে লাঠিটিলা সংরক্ষিত বন বিট কর্মকর্তা মো. সালাউদ্দিন পুকুর খননে বাধা দিয়ে খননে ব্যবহৃত জিনিসপত্র জব্দ করেন। তবে পুকুর খননকারী ব্যক্তির ভাই মুঠোফোনে বিট কর্মকর্তা পরে তাদের পুকুর করার সুযোগ করে দেবেন বললেও শেষরক্ষা হয়নি। পুকুর খননে বাধা প্রদানকালে পুকুরের চারদিকের খুঁটিসহ বেড়া অক্ষত অবস্থায় রেখে এসেছিলেন বিট কর্মকর্তা। অবশেষে বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা গুঁড়িয়ে দেন বন বিভাগ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, বন এলাকায় ৪০-৫০টি পুকুর রয়েছে। এসব পুকুরের কয়েকটি আগে থেকে থাকলেও নতুন করে অনেকে তৈরি করছেন।
এ সময় স্থানীয়রা অভিযোগ করে বলেন, হায়াছরায় বন বিভাগ অভিযান পরিচালনা করার পর আর এ বিষয়ে খবর না রাখায় পুকুরের সব আয়োজন ঠিকঠাক করেই রেখেছিলেন দখলকারী। কিন্তু সংবাদ প্রকাশ না হলে বনের এ জায়গা দখলমুক্ত হতো না। এ সময় স্থানীয়রা বন দখলমুক্ত হওয়ায় বন বিভাগকে ধন্যবাদ জানান।
এ ব্যাপারে পুকুর খননকারী আব্দুর রহমান মুঠোফোনে বলেন, পুকুর খনন করার খবর পেয়ে বিট কর্মকর্তা মো. সালাউদ্দিন এসে বাধা দিয়ে কোদাল ও টুরকি নিয়ে যান। আজ বন বিভাগের লোকজন এসে পুকুরের চারপাশের বেড়া ও খুঁটি নিয়ে যান। বন বিভাগের নির্দেশে আমি পুকুরটি আবার ভরাট করে দিয়েছি।
আলাপকালে লাঠিটিলা সংরক্ষিত বন বিটের কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, পুকুরটি ভরাট করে দিয়ে ব্যবহৃত মালামাল জব্দ করে নিয়ে এসেছি।
রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, সংরক্ষিত বন এলাকায় পুকুর খননের খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে মাটি ভরাটের মৌখিক নির্দেশনা দিয়েছিলাম। আজ আমরা পুকুর খননে ব্যবহৃত মালামাল জব্দ করে নিয়ে এসেছি। এর পাশাপাশি উপস্থিত থেকে পুকুরের মাটি ভরাট করে দিয়েছি।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied