জুড়ীতে সানাবিল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সানাবিল ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়ার সভাপতিত্বে এ খাদ্য বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য (সাবেক) ও একাত্তর ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা অ্যাড. সিরাজুল ইসলাম।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জুড়ী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, একাত্তর ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক এমএ সালাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, সমাজসেবক বদরুল ইসলাম, গনি মিয়া প্রমুখ।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১৫ কেজি চাল, ২ কেজি করে ডাল, ছোলা, পেঁয়াজ, আলু, তেল ও এক কেজি খেজুর।
সানাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা তাজুল ইসলাম তারা মিয়া বলেন, প্রতিবারের ন্যায় এবারো রমজান মাসকে সামনে রেখে এ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১২৫ জন হতদরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ