ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বোরো ধান পরিচর্যায় মাঠে নেমেছেন কৃষকরা


মজিবর রহমান, গাইবান্ধা photo মজিবর রহমান, গাইবান্ধা
প্রকাশিত: ৩০-৩-২০২২ দুপুর ৩:১৬
গাইবান্ধার ফুলছড়িতে আগেভাগেই বোরো ধান পরিচর্যায় মাঠে নেমেছেন কৃষকরা। ফুলছড়ি উপজেলার কৃষকদের প্রধান আবাদি ফসল নানা জাতের বোরো ধান, উপজেলার প্রতিটি ইউনিয়নের মাঠেই ধানের আবাদ করা হয়েছে। উদাখালী, উড়িয়া, কঞ্চিপাড়া, গজারিয়া, ফজলুপুর, এরেন্ডাবাড়ী, ফুলছড়িসহ প্রতিটি ইউনিয়ন বেশিরভাগ মাঠে কৃষকরা বোরো ধানের আবাদ করেছেন। অধিকাংশ জমিতে ধান লাগান শেষ করে পরিচর্যায ব্যস্ত রয়েছে কৃষকরা।
 
তবে শ্রমিকদের মজুরি বেশি হওয়ায় ধান রোপণের সাথে অধিক খরচ যোগ করতে হচ্ছে। গত বছর উপজেলায় বোরো ধান চষের লক্ষ্যমাত্রা ধার্য ছিলো ৬ হাজার ৬৯৩ হেক্টর জমি। চলতি বছর বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ৬ হাজার ৭৭০ হেক্টর।
 
ফুলছড়ি উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ৭টি ইউনিয়নের প্রতিটি ব্লকে কম-বেশি বোরো ধান চাষ হয়েছে। উপজেলার কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে কম জমিতে উন্নতজাতের বোরো ধান চাষ করে বেশি ফলন পেতে ব্যাপক সহায়তা করছে কৃষি বিভাগ। উন্নত জাতের বীজ ও সার প্রদান করে কৃষি বিভাগ উপজেলার কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছেন যেন রোপণ করা চারা সঠিক যত্নসহকারে বড় হতে পারে।
 
উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামের মুরাদ মিয়া, ছবুর উদ্দিন এবং আব্দুল সাত্তারসহ কয়েকজন কৃষক বলেন, চলতি মৌসুমের শুরুতে অতিবৃষ্টি হওয়ায় অনেক জমিতে চারা রোপণ করতে দেরি হয়েছিল। চারা বৃষ্টির পানিতে তলিয়ে গিয়েছিল। কিন্তু চলতি মৌসুমে তাড়াতাড়ি বিলের পানি নেমে যাওয়ায় সময়মতো জমিতে বোরো ধান রোপণ সম্পন্ন হয়েছে।
 
উত্তর বুড়াইল গ্রামের আলহাজ কাসেম আলী বলেন, গত বছরের চেয়ে এ বছর আমি বেশি জমিতে বোরো ধান চাষ করেছি। উপজেলা কৃষি কর্মকর্তা আমাকে ধান চাষে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে আসছেন। সঠিক পরিচর্যা, আবহাওয়া ভালো থাকা ও কীটপতঙ্গের আক্রমণ না হওয়ায় এ বছর বোরো ধানের বাম্পার ফলন হবে বলে আশা করছি।
 
উত্তর কাঠুর, দক্ষিণ কাঠুর ‍এবং হরিপুর ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. মেসকাতুর রহমান বলেন, তাদের কৃষি বিভাগ থেকে কৃষকদের এলএলপি পদ্ধতি অর্থাৎ লাইন করে ধান চারা লাগাতে পরামর্শ দেয়া হচ্ছে। এ পদ্ধতিতে বোরো ধানের চারা লাগানো হলে ফসলটি আবাদে কৃষকদের সবদিক থেকেই উপকার মেলে।
 
ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিন্টু মিয়া বলেন, অসময়ের বৃষ্টির কারণে কিছু কিছু জমি পানিতে তলিয়ে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে জমি থেকে পানি নেমে গেছে। রোগবালাইয়ে কী পরিচর্যা করতে হবে তা কৃষি অফিস সব সময় পরামর্শ দিয়ে আসছে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার