সাপাহারে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টরচালকের মৃত্যু
নওগাঁর সাপাহারে সড়ক দুর্ঘটনায় ফারুক (২৬) নামে এক ট্রাক্টরচালকের মৃত্যু হয়েছে। তিনি সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের এমাজউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে সাপাহার থেকে ট্রাক্টরচালক ফারুক তার ট্রাক্টরটি নিয়ে সাপাহার-পোরশা রাস্তার বাসুলডাঙ্গা মোড়ের কাছে পৌঁছলে বিপরীত দিকে হতে আসা একটি মালবোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক্টরটি দুমড়ে-মুচড়ে গেলে ট্রাক্টরচালক ফারুক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহত ফারুককে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহী নেয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকারের সাথে কথা হলে বিষয়টি তিনি জেনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।
এমএসএম / জামান
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক