রাজবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি
রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী খানখানাপুর বাজারে বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে ৭টায় পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা ৩ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের ফরিদপুর অফিসের সহকারী পরিচালক জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে গোয়ালন্দ, রাজবাড়ী, কালুখালী ও ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ৩ ঘণ্টা আপ্রাণ চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন। পাট ব্যবসায়ী সোহেল, ইউসুফ, রিপন, বাবুর যৌথ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে অনুমান করা হচ্ছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী ছিদ্দিক সরদারের গুদামঘর পুড়ে যায়। এ সময় এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
পাটের মূল্যবৃদ্ধির পরও খানখানাপুরের ব্যবসায়ীরা হাজার হাজার মণ পাট ক্রয় করে বেশি দামে বিক্রির আশায় মজুদ করে রেখেছিলেন। সংবাদ পেয়ে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্তরা সরকারি কোনো সহযোগিতা পাননি।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন