গরমে স্বস্তি পেতে তালশাঁস
প্রচণ্ড দাবদাহে দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। তাই তীব্র দাবদাহের মাঝে একটু স্বস্তি পেতে সৌখিন ক্রেতা থেকে শুরু করে সাধারণ মানুষের কাছে মধুমাসের ফল তালশাঁসের কদর বেড়েছে। শ্রীপুর উপজেলার প্রধান প্রধান সড়কের মোড়ে বিক্রেতারা এখন বিক্রি করছেন তালশাঁস। কোনো কোনো বিক্রেতারা ভ্যানযোগে পাড়া-মহল্লায় ঘুরেও তালশাঁস বিক্রি করছেন। উপজেলায় কয়েকশ লোক তালশাঁস বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন।
শ্রীপুর চৌরাস্তার তাল ও ডাব ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, প্রতি বছর মধুমাসে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে পাইকারি দামে ক্রয় করে তালশাঁস বিক্রি করে থাকেন। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় তালের ফলন ভালো হয়েছে। চাহিদা বেশি থাকায় প্রতিটি তালশাঁস ১০ টাকা দরে বিক্রি করছেন। প্রতিদিন তার ৫০০ থেকে ৭০০ আয় হচ্ছে।
সৌখিন ক্রেতা থেকে শুরু করে পথচারী, বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে ভিড় করছেন তালশাঁস বিক্রেতাদের কাছে। অনেক সৌখিন ক্রেতা পরিবারের অন্য সদস্যদের জন্য পীর (এক বোঁটা) হিসেবে তালশাঁস ক্রয় করে নিয়ে যাচ্ছেন। দিনমজুর, অটোচালক থেকে শুরু করে সকল শ্রেণি-পেশার লোকজনই মৌমুমি ফল তালশাঁস কিনতে ভিড় করছেন বিক্রেতাদের কাছে।
এমএসএম / জামান
ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার
কালকিনিতে ওষুধ কোম্পানির ম্যানেজারের বসতবাড়ি ভাংচুর: আহত-১
গোপালগঞ্জে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
খাদ্য গুদামে অনিয়ম হলে, কঠোর ব্যবস্থা নেয়া হবে: খাদ্যমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র রাতভর অভিযান: ৫০২ বোতল এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ১
দুর্গাপুর উপজেলার সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান বোরহান উদ্দিন
মানুষের দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সেবাকুঞ্জ’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে- প্রতিমন্ত্রী মীর হেলাল
আদমদীঘি কড়ই আলিম মাদরাসা একাডেমি ভবন নির্মানে দেড় কোটি টাকা বরাদ্দ
কওমি ছাত্ররা সরে দাঁড়ালেও শিল্পকলায় অনুষ্ঠান করতে পারছে না এনসিপি
শাহজাদপুরে পূরবী থিয়েটারের ৬ষ্ঠ বাংলা লোকনাট্য উৎসব অনুষ্ঠিত
আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, প্রতারণার মামলায় জেলে স্বর্ণ ব্যবসায়ী পিন্টু
রায়গঞ্জে নজরুল বর্ষে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত