ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

শাহজাদপুরে পিতাকে মারপিট ও হত্যাচেষ্টার ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ৩০-৩-২০২২ বিকাল ৫:৫১

সিরাজগঞ্জের শাহজাদপুরে জমি লিখে না দেয়ায় ছেলে কর্তৃক পিতাকে মারপিট ও হত্যাচেষ্টার ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পিতা।

বাদীর পারিবারিক ও মামলার এজাহার সূত্রে জানাগেছে, উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নারুয়া গ্রামের আ. মালেকের ছেলে সেনাবাহিনীতে কর্মরত মো. সেলিম হোসেন (৪২) নিজ নামে জমি লিখে দেয়ার জন্য বাবা আ. মালেককে চাপ প্রয়োগ করে। এতে অন্যান্য সন্তানকে না দিয়ে আগেই তাকে জমি লিখে দিতে অস্বীকার করায় ছেলে সেনাবাহিনীতে কর্মরত মো. সেলিম হোসেন, পুত্রবধূ শামসুন্নাহার ও নাতি সালমান সিনান একত্রিত হয়ে সেলিমের বাবা আ. মালেককে মারপিট ও হত্যাচেষ্টা করে। এ সময় সেলিমের বোন শারমিন ও মা কহিনুর বেগম এগিয়ে ‍এলে তাদেরও মারপিট করে এবং বিভিন্ন হুমকি-ধমকি দেয়। এ ঘটনায় আ. মালেক বাদী হয়ে ছেলে মো. সেলিম হোসেন, পুত্রবধূ শামসুন্নাহার এবং নাতি সালমান সিনানকে বিবাদী করে গত ২৭ মার্চ মোকাম শাহজাদপুর উপজেলা আমলী আদালত, সিরাজগঞ্জে একটি মামলা দায়ের করেন।

বাদী আ. মালেক জানান, তার ছেলে সেনাবাহিনীতে কর্মরত। ছেলে ছুটিতে বাড়িতে এলেই নানারকম অশান্তি লাগায়। জমি লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। কিন্তু অন্য সন্তানদের না দিয়ে শুধু তাকে আগেই জমি লিখে দিতে অস্বীকৃতি জানানোয় ছেলে হয়েও বাবা, সৎমা, ভাই-বোনের সাথে চরম দুর্ব্যবহার করে। সাথে তার বৌ-ছেলেও আমার সাথে চরম দুর্ব্যবহার করে। ছেলে, পুত্রবধূ ও নাতির অত্যাচারে টিকে থাকাই খুব কঠিন হয়ে গিয়েছিল। শান্তির লক্ষ্যে সব মুখ বুজে সহ্য করেছি। কিন্তু ২৫ মার্চ আমার ছেলে, ছেলের বৌ ও নাতি আমাকে মারপিট করে হত্যার চেষ্টা করে। আমি এ ঘটনার বিচার চেয়ে আদালতের শরণাপন্ন হয়েছি। একজন বাবা হয়ে কখন ছেলের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়? যখন অতিষ্ঠ হয়ে যায় তখন একজন বাবা সন্তানের বিরুদ্ধে আইনের আশ্রয় নেয়। আমি এর সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে পুত্র সেলিম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এটা পারিবারিক বিষয়। এলাকার মুরব্বিরা বিষয়টি মীমাংসা করে দিতে চেয়েছেন।

এদিকে, পিতা কর্তৃক পুত্রের বিরুদ্ধে মামলা করায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সুষ্ঠু তদন্ত করে ছেলে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন