ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধুকন্যা : এমপি শাওন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৩-২০২২ বিকাল ৫:৫৭
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতার অবর্তমানে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মতো অসচ্ছল মানুষের আইনি সেবা নিশ্চিতের লক্ষ্যে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠনের মাধ্যমে বিনামূল্যে আইনি সেবা পৌঁছে দিচ্ছেন তিনি। বুধবার (৩০ মার্চ) বিকেলে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে লালমোহন উপজেলা অডিটরিয়ামে লিগ্যাল এইডের উপজেলা ও ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
 
এমপি শাওন বলেন, যারা আর্থিক অসচ্ছলতার কারণে বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, লিগ্যাল এইডের মাধ্যমে তারা বিনামূল্যে আইনি সেবা গ্রহণ করতে পারবেন। এখন দেশের কেউই অর্থাভাবে আইনি সেবা থেকে বঞ্চিত থাকবে না।
 
জেলা ও দায়রা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো. মহসিনুল হকের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন- জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সাব্বির মো. খালিদ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পল্লব কুমার হাজরাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামজিক সংগঠনের ব্যক্তিবর্গ।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত