ফটিকছড়িতে একই দিনে দু'টি বাল্য বিবাহ বন্ধ করল প্রশাসন
ফটিকছড়ি উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে একই দিনে দুটি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে ৷ গত বুধবার ৩০শে মার্চ রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর অভিযান পরিচালনা করে বাল্যবিবাহ দু'টি বন্ধ করেন।এ সময় মোঃ সেলিমের কন্যা উর্মি আকতার (১৬) ও প্রবাসী মোঃ ইউনুসের কন্যা সায়মা আকতার (১৫) প্রাপ্ত বয়স্ক না হওয়ায় বিয়ে দুটি বন্ধ করে দেয় প্রশাসন। এ সময় ওই দুই কন্যার পিতাদের কাছ থেকে তাদের কন্যা পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেয়া হয়।
সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর জানান, কাঞ্চননগর ইউনিয়নের ৪নং ও ৫নং ওয়ার্ডে দু'টি বাল্য বিয়ে আয়োজন করা হচ্ছে খবর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিয়ে গুলো বন্ধ করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ৷এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ফটিকছড়ি থানার এ এস আই হাবিবুর রহমান ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ