ঢাকা বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

ইউপি নির্বাচন : শিবচরের ১৩ ইউনিয়নে প্রতীক ছাড়াই আ’লীগ প্রার্থীর বিজয়


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ১১:৫২

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচর উপজেলার ১৩ ইউনিয়নে দলীয় প্রতীক ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষে আ’লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। সোমবার (২১ জুন) রাত সাড়ে ১০টার  দিকে  নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে বেসরকারি ফলাফল প্রকাশের মধ্যদিয়ে বিজয়ী চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুরের পুলিশ সুপুার গোলাম মোস্তফা রাসেলসহ নির্বাচনসংশ্লিষ্ট জেলা-উপজেলা কর্মকর্তারা।

বিজয়ীরা হলেন- কুতুবপুর ইউনিয়নে আতিকুর রহমান মাদবর, কাদিরপুরে জাহাঙ্গীর হোসেন, দ্বিতীয়খণ ইউনিয়নে মনেয়ারা বেগম (পুষ্প) তালুকদার, শিবচর ইউনিয়নে বাবুল ফকির, পাঁচ্চর ইউনিয়নে হাজী দেলোয়ার হাওলাদার, মাদবরচর ইউনিয়নে ফজলুল হক মুন্সি, বাঁশকান্দি ইউনিয়নে আসাদুজ্জামান খোকন, ভান্ডারিকান্দি ইউনিয়নে কালাম চোকদার, দত্তপাড়া ইউনিয়নে মুরাদ মিয়া, শিরুয়াইল ইউনিয়নে সুরাব উদ্দিন মাতুব্বর, নিলখী ইউনিয়নে মিজান শিকদার, বহেরাতলা উত্তর ইউনিয়নে জাকির হোসেন হায়দার, এবং বহেরা তলা দক্ষিণ ইউনিয়নে আবদুল বারী উকিল।

তবে এবারের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় প্রতীক না দেয়ায় প্রত্যেকটি ইউনিয়নেই একাধিক প্রার্থি প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছেন। ফলে সাধারণ ভোটারদের মাঝে তফসিল ঘোষণার পরে থেকেই  উদ্দীপনা  দৃশ্যমান ছিল। ১৩টি ইউনিয়নে ৭৭ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে ৬৬ জন শক্তিশালী প্রার্থীই ছিলেন আওয়ামী লীগ সমর্থিত।  একটি ইউনিয়নে ইভিএম ও বাকি ১২টিতে সাধারণ ব্যালটের মাধ্যমেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে অপ্রত্যাশিত এমন একটি সুষ্ঠু  নির্বাচন পেয়ে বাঁধভাঙা আনন্দ ভোটারদের মাঝে। স্বাধীনতার পর এত সুন্দর নির্বাচন শিবচরবাসী আগে কখনো দেখেনি বলে মন্তব্য করেছেন অসংখ্য বয়োজ্যেষ্ঠ ভোটার।

এমএসএম / জামান

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

৪ জেলায় নতুন পুলিশ সুপার, সিআইডি ও ডিএমপিতে বদলি ৬ কর্মকর্তা

অভয়নগর থানার ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত

সান্তাহারে হোটেলে মুরগির চাপ ও গ্রিল খেয়ে ৫ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি: ইউএনও বরাবর অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে লিপ্ত ২ সন্ত্রাসী গ্রেপ্তার: ককটেল ও রামদা উদ্ধার

শেরপুরে ডিসি উদ্যানে শুরু হলো পাঁচ দিনব্যাপী বইমেলা

বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন

শালিখা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতাদের অন্যতম মুন্সি শহিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান: এলজি ও কার্তুজসহ ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদারীপুর জেলা হাসপাতালে অনিয়মের চিত্র দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী

পিরোজপুরকে মাদকমুক্ত করতে নেছারাবাদ ও কাউখালীতে পৃথক মতবিনিময় সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় আলোচনা সভা ও দোয়া মাহফিল

ঠাকুরগাঁও বিসিডিএস সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ: ১৭ জনের মধ্যে ১৫ সদস্যের অনাস্থা