ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির শপথ গ্রহণ


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ৩১-৩-২০২২ দুপুর ৪:৪৫
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাহী পরিষদ-২০২২ নির্বাচনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ মিলনায়তনে বেলা ১২ টায় শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. রোকেয়া বেগম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সভাপতি পদে প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, সহ-সভাপতি পদে মো. আশরাফুল আলম, সাধারণ সম্পাদক পদে প্রফেসর ড. মো. মাসুদার রহমান, কোষাধ্যক্ষ পদে ড. মো. নাজমুস সাদেকীন, যুগ্ম সম্পাদক পদে ড. মো. রোস্তম আলী, দপ্তর সম্পাদক পদে ড. মো. আবীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. আব্দুর রাজ্জাক, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মো. আহসান হাবীব, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে বৃষ্টি চক্রবর্তী এবং নির্বাহী সদস্য পদে প্রতুল দীপ্ত সমাদ্দার, ড. আশরাফ হোসাইন তালুকদার, ড. মো. খাইরুল ইসলাম, মো. মনিরুজ্জামান মুজিব, ড. আশেকুল ইসলাম ও মুহাম্মদ জসীম উদ্দিন শপথ গ্রহণ করেন। 
উল্লেখ্য, ২২ মার্চ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবনের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩টি প্যানেল থেকে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচনে ২৪৩ জন ভোটারের মধ্যে ভোট প্রদান করা হয় ১৮১টি। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ড. কে এম কাদেরী কিবরিয়া ও মোছা. নুরজাহান খাতুন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার