ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজারের শৃঙ্খলা রক্ষার্থে মতবিনিময়


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩১-৩-২০২২ বিকাল ৫:৩০

পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজারের যানজট নিরসনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

সভায় পবিত্র রমজানে ইচ্ছাকৃতভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি না করা, অবৈধভাবে পণ্যের মজুত না করা এবং দিনের বেলা বাজারের মধ্যে পণ্যপরিবহনকারী যানের ব্যবহার পরিহার ও অবৈধ যানের চলাচল রোধে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান বক্তারা। এছাড়াও বাজারের মধ্যে যানবাহনের যত্রতত্র পার্কিং বন্ধ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। 
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদসহ পৌরসভার কাউন্সিলর ও ব্যবসায়ী প্রতিনিধিগণ।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত