বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্রমুক্ত আধুনিক বাংলাদেশঃ মহসীন কাজী
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব মহসীন কাজী বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র মুক্ত আধুনিক বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বঙ্গবন্ধুর সেই স্বপ্নের পথেই হাঁটছে। আমরা এখন খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। আমাদের মাথাপিছু আয় বেড়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) নগরীর দোস্ত বিল্ডিংয়ে আমরা ক’জন মুজিব সেনা নগর শাখার উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি হয়েছে। যা আমাদের দেশের অর্থনীতির জন্য একটি মাইলফলক। তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আরো আগেই বাংলাদেশকে এই অবস্থানে নিয়ে আসতেন।
সংগঠনের সভাপতি সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ বুখারী আজমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সুহৃদ অ্যাডভোকেট মীর শফিকুল কবির বীজন, মোরশেদ করিম রুবেল, জাবেদ খান, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান চৌধুরী, মঈন উদ্দিন সানী, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী সুমন, মো. রফিকুল ইসলাম রুবেল, প্রচার সম্পাদক ইমরান শুভ, দপ্তর সম্পাদক এ.জে.এম আবদুল মুকিত, প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক সাদ্দাম রহমান, কার্যকরী সদস্য সুবর্ণা খানম, মো. শহিদুল ইসলাম, সংগঠনের ওয়ার্ড প্রতিনিধি নুর উদ্দিন, নুর মোহাম্মদ ইমন, জিকু দেবনাথ, ওমর ফারুক, অস্মিত চক্রবর্তী, আলী আজগর সৈকত প্রমুখ।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied