ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

কানাডার উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়ল মুহিবুল্লাহর পরিবার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৪-২০২২ সকাল ৯:৪৯

বাংলাদেশ ছেড়েছেন নিহত রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর পরিবারের সদস্যরা। কানাডায় শরণার্থী মর্যাদায় বসবাস করবেন তারা। গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১১টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মহিবুল্লার পরিবারটি কানাডার উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করে। সংশ্লিষ্ট একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

গত বছরের সেপ্টেম্বরে মহিবুল্লাহকে হত্যা করা হয়। এর পর থেকে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছিল। এ জন্য বিদেশে আশ্রয় চেয়ে দুটি আন্তর্জাতিক সংস্থার কাছে আবেদন করেছিলেন তারা।

মুহিবুল্লাহর তৈরি করা সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) একটি সূত্র জানিয়েছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মুহিবুল্লাহর স্ত্রী নাসিমা খাতুন, নয় ছেলেমেয়ে, এক জামাতাকে কানাডায় স্থানান্তর করা হয়েছে। কানাডার সরকার তাঁদের শরণার্থীর মর্যাদা দেবে বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ (৪৮)। এ ঘটনার জন্য তার পরিবার শুরু থেকেই মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান স্যালভেশন আর্মিকে (আরসা) দায়ী করে আসছে।

মহিবুল্লাহর পরিবারের দাবি, রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে সক্রিয়তা এবং শিবিরে জনপ্রিয় হয়ে ওঠার কারণে মুহিবুল্লাহকে হত্যা করা হয়েছে। 

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার