ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় সালিশ বৈঠক শেষে মারপিটে আহত ২


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১-৪-২০২২ দুপুর ১:৫৮

নওগাঁর মান্দায় বসতভিটার জমি দখলকে কেন্দ্র করে সালিশ বৈঠক শেষে মারপিটের ঘটনায় মা-মেয়ে গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩১ মার্চ) উপজেলার কুসুম্বা ইউপির হাজী গোবিন্দপুর ফকিরপাড়া গ্রামে।

আহতরা হলেন- উপজেলার হাজী গোবিন্দপুর গ্রামের এস্তাব আলীর স্ত্রী নাজমা বেগম (৪৫) এবং তার মেয়ে আখতারুন্নেসা (২৮)। অভিযুক্তরা হলেন- একই গ্রামের প্রতিবেশী মাতাব হোসেন (৫০), সুলতান (৩০), মমতাজ হোসেন (৫৫) এবং আলভীর হোসেন (২০)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অভিযুক্তরা আহত নাজমা বেগমের বসতভিটার দুই শতক জমি তাদের দখলে নেয়ার চেষ্টা করে আসছেন। উক্ত জমি দখল করতে স্থানীয় ইউপি সদস্য এনামুল হক ও গ্রাম পুলিশকে ডেকে আনেন তারা।  ঘটনার দিন বৈঠকে আহতরা উক্ত জমি দিতে অস্বীকার করলে বৈঠক শেষে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, মা-মেয়েকে মারপিটের ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬