ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উলিপুরে তবকপুর বাজার আলোকিত শিশুকণ্ঠ পরিষদের আলোড়ন সৃষ্টি


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১-৪-২০২২ দুপুর ২:১৪

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত তবকপুর বাজার আলোকিত শিশুকণ্ঠ পরিষদ ইসলামী কিন্ডারগার্ডেন ও হেফজ শাখা আলোড়ন সৃষ্টি করেছে।

শুক্রবার (১ এপ্রিল)  উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে সরেজমিন দেখা যায়, তবকপুর বাজার আলোকিত শিশুকণ্ঠ পরিষদ ইসলামী কিন্ডারগার্ডেন ও হেফজ শাখার সকল শিক্ষার্থীকে নিয়ে সাপ্তাহিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। প্রতি সপ্তাহে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সকল শিক্ষার্থীদের ইসলামী গজল ও বক্তৃতা দেয়ার চর্চা করা হয়। এ কারণে অত্র প্রতিষ্ঠানের ছোট বাচ্চারা কণ্ঠশিল্পী, শিশু বক্তা ও সফল হাফেজ হয়ে সফলতার সহিত বেরিয়ে আসে।

উক্ত আলোকিত শিশুকণ্ঠ পরিষদে প্রতি বছর ৮ থেকে ১০ জন সফল হাফেজ বেরিয়ে আসে। বর্তমানে মাদ্রাসায় হেফজ শাখায় শিক্ষার্থী আছে ১৬০ জন। এরমধ্যে আবাসিকে থাকে ৭০ জন। কিন্ডারগার্ডেন শাখায় শিক্ষার্থী আছে ৩৬০ জন।

উক্ত মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোফাখখের আহমদ শামছী বলেন, আলোকিত শিশুকণ্ঠ পরিষদ কিন্ডারগার্ডেন ও হেফজ বিভাগ ইসলামী ও জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত একটি আদর্শ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯৮ সাল থেকে অদ্যাবধি  আন্তরিকভাবে এবং নিষ্ঠা ও সাফল্যের সহিত পরিচালনা করে আসছি। এ পর্যন্ত এই মাদ্রাসা থেকে ৩০ জন হাফেজ সফলভাবে চলে গেছে। বর্তমানে আমার মাদ্রাসায় হেফজ ও কিন্ডারগার্ডেন শাখায় মোট শিক্ষার্থী ৫২০ জন। মাদ্রাসার শিক্ষার্থীদের দৈনন্দিন মেধার বিকাশ ঘটাতে মাসিক, সাপ্তাহিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যাতে এখান থেকে শিশু কণ্ঠশিল্পী ও শিশু বক্তা হতে পারে।

জামান / জামান

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা