উলিপুরে একই জমিতে ধান ও মাছ চাষ সাফল্য দেখছেন কৃষক
কুড়িগ্রামের উলিপুরে একই জমিতে ধান ও মাছ চাষ করে সাফল্যের সম্ভাবনা দেখছেন একজন আদর্শ ও সফল কৃষক। শুক্রবার (১ এপ্রিল) উপজেলার থেতরাই ইউনিয়নের হারুনেফড়া সরকার পাড়া গ্রামে গিয়ে দেখা যায় একই জমিতে ধান ও মাছের চাষ করেছেন একজন আদর্শ ও সাফল্য কৃষক মো. আশরাফ আলী খন্দকার।
জানা যায়, তার বাড়ির সামনে পুকুর সংলগ্ন ৮৬ শতক জমিতে ধান লাগিয়েছেন যা গত বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। আবার ঐ জমিতে মাছের চাষ করা হয়েছে। এবার মাছও ভালোই বৃধি পেয়েছে।
ওই আদর্শ কৃষক বলেন, আমি প্রতি বছর একই জমিতে ধান ও মাছের চাষ করি। এবং সফলতা অর্জন করি। তবে গত বছরের তুলনায় এবার ধান ও মাছ চাষ দুটোই ভালো হয়েছে। এবার মাছের পোনা কিনতে হয়েছে চরা দামে। গত বছর আমার এই ৮৫ শতক জমিতে ধান হয়েছে প্রায় ৫০ মন। উক্ত জমিতে মাছের পোনা দিয়েছিলাম প্রায় ৫ মন। যার মূল্য ছিলো প্রায় ২১,০০০ টাকা। সেখানে আমার মাছ বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ১৮ মন যার মূল্য পেয়েছি প্রায় ১,২০,০০০ থেকে ১,২৫,০০০ টাকা। তিনি আরও বলেন আমাকে যদি উপজেলা মৎস অফিস থেকে মাছের পোনা এবং কৃষি অফিস থেকে ভালো জাতের ধানের বীজ দিত তা হলে আরও অনেক সফলতা পেতাম। তিনি বলেন আমার উক্ত জমিতে এবার মাছের পোনা দিয়েছি প্রায় ৬ থেকে ৭ মন। মাছের পোনার দাম বেশি হওয়ায় জমিতে মাছের পোনা বেশি ছাড়তে পারিনি।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার মো. তারিফুর রহমান সরকার বলেন, একই জমিতে ধান ও মাছ চাষ ভালো হয়। এতে করে কৃষক অনেক লাভবান হন। তবে যে সকল কৃষক একই জমিতে দুটোই চাষ করেন তারা আমাদের উপজেলা মৎস অফিসে যোগাযোগ করলে আমরা বিভিন্ন ধরনের পরামর্শ দেই এবং মাছের রোগ বালাই সম্পর্কে অবগত করি। যাতে মাছ অতি তারাতারি বৃদ্ধি পায়।
এ বিষয়ে উপজেলার কৃষি অফিসের উপ-সহকারী মোস্তফা কামাল বলেন, একই জমিতে ধান ও মাছ চাষ করা ভালো। এতে করে অনেক লাভ হয়। এ ধরনের ধান চাষিদের আমরা বিভিন্ন ধরনের ধানের রোগ বালাই সম্পর্কে অবগত করি। যাতে করে ধানের কোন ধরনের বালাই না আসে। এবং ফলন ভালো হয়।
জামান / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই