ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরের বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম আকন্দের ইন্তেকাল


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১-৪-২০২২ বিকাল ৭:২১

গাজীপুরের শ্রীপুর পৌরসভার ঐতিহ্যবাহী কেওয়া আকন্দবাড়ী গ্রামের শহীদ আলমগীর বাদশা আকন্দের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা পীরজাদা নজরুল ইসলাম আকন্দ (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। শুক্রবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টায় ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের ভাগ্নে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদ জানান, এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে গাজীপুর-৩ আসনের এমপি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, যুগ্ন সাধারণ সম্পাদ অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু, শ্রীপুর উপজেলা মুক্তিযেদ্ধা সংসদ, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নাসির উদ্দিন জর্জ, শ্রীপুর প্রেসক্লাব’র সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক আকন্দ, সাধারণ সম্পাদক কাজী আকতার হোসেন,অর্থ সম্পাদক সাদেক মিয়া,শ্রীপুর উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি রায়হানুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল মামুন, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হকসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। শুক্রবার বাদ মাগরিব (মাগরিবের নামাজের পর) শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের কেওয়া আকন্দবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 

জামান / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার