লালমোহনে বসতঘরের চারপাশ জবরদখল করে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ
ভোলার লালমোহনে বসতঘরের চারপাশ জোরপূর্বক দখল করে একটি পরিবারের চলার পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার (১ এপ্রিল) সকালে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া গ্রামের হাসানুজ্জামান বাড়ির বৃদ্ধ আবুল কাশেম।
তিনি বলেন, তার বসতঘর থেকে বের হওয়ার পথ জোরপূর্বক দখল করে রেখেছে একই বাড়ির আব্দুল মালেক, আব্দুর রহিম, মো. নাজিম, আবুল কালাম, আলাউদ্দিনসহ কয়েকজন। তার ৬৮ শতাংশ জমির মধ্যে কেবল ঘরভিটা ছাড়া বাকি সব জমি মালেক গংরা জোরপূর্বক দখল করে রেখেছে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে একাধিকবার শালিস মীমাংসায় জবরদখলকারীদের ওই জমি ছেড়ে দিতে বললেও তা মানতে নারাজ মালেক গংরা।
জানা গেছে, আবুল কাশেম রিহ্যাব থেকে একটি ঘর পেয়ে ওই জমিতে তা উত্তোলন করে বসবাস শুরু করেন। তবে জবরদখলের কারণে ঘরের সামনে বারান্দা, পিছনে রান্নাঘর ও শৌচাগার করতে গেলেই বাধা দেয় প্রতিপক্ষরা। তাই জমি থাকতে অসহায়ের মতো বসবাস করছেন তিনি। এ ঘটনার সুবিচার পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন আবুল কাশেম ও তার পরিবারের সদস্যরা।
এদিকে, জবরদখলের বিষয়ে জানতে বক্তব্য আব্দুল মালেকের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। তবে তার আত্মীয় শফিজল বলেন, এক যুগ ধরে এসব সম্পত্তির সালিশ-বিচার চলে আসলেও কোনো সমাধান হয়নি।
এ বিষয়ে বদরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি মো. অলিউল্লাহ বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে একটি মীমাংসায় পৌঁছেছিলাম। প্রতিপক্ষের মধ্যে কিছুটা জমি ছিল। তবে ওই বাড়ির একে অপরের সাথে অমিল থাকায় মেপে বুঝিয়ে দেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান