ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মোঃ মনিরুজ্জামান মনির এর সুস্থতা কামনায় চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় বিশেষ দোয়া


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১-৪-২০২২ রাত ১১:১৬

বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির এর সুস্থতা কামনায়   আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাজ শেষে চট্টগ্রাম, ঢাকা, লাকসাম, সৈয়দপুর, লালমনিরহাট, বগুড়া, বোনারপাড়া গাইবান্ধা, কুষ্টিয়া, জামালপুর, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 
 
গত ২৯ তারিখ সকালে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি রেলওয়ে শ্রমিক কর্মচারী ও পোষ্যদের বিপ্লবী কন্ঠস্বর মোঃ মনিরুজ্জামান মনির অসুস্থ হয়ে পড়লে তাকে বিকাল ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়  কর্তব্যরত চিকিৎসকগণ তাকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে রাত ৮ টায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল শ্যামলীতে জরুরি ভিক্তিতে ভর্তি করার পরামর্শ দেন। তাকে তাৎক্ষনিক ভাবে হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতাল শ্যামলীতে ভর্তি করা হয়। গত কয়েকদিনের চিকিৎসা সেবায় তিনি কিছুটা সুস্থতা লাভ করেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে রেলওয়ে পোষ্যরা তার রোগমুক্তি কামনা করেন। তার পরিপূর্ণ সুস্থতা চেয়ে রেলওয়ে পোষ্য সোসাইটির উদ্যোগে সারাদেশের বিভিন্ন জেলায় জেলায় আজ  পবিত্র জুম্মার নামাজ শেষে রেলওয়ে শ্রমিক কর্মচারী ও পোষ্যরা বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে সকলের মাঝে ফিরিয়ে দেন। আল্লাহ যেন  অধিকার বঞ্চিত রেলওয়ে শ্রমিক কর্মচারী ও পোষ্যদের দোয়া কবুল করেন।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার