আবুল বশর ফাউন্ডেশনের মানবিক কর্মকান্ডে মানুষের হৃদয়ে স্থান পেয়েছে: এম এ রহিম
চট্টগ্রামের উপজেলার আশিয়ায় হাজী আবুল বশর ফাউন্ডেশনের মানবিক কর্মকান্ডে এলাকার প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। এলাকার গরীব অসহায় মানুষের পাশে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এম এ রহিম।
আবুল বশর ফাউন্ডেশনের পক্ষ থেকে বিগত এক যুগেরও বেশী সময় ধরে প্রতি বছর ইফতার সামগ্রী, ঈদের উপহার সামগ্রি ও করোনা মহামারি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাড়িয়ে মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়ে আসছে। শনিবার ৫ শত পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ পটিয়া আশিয়া ইউনিয়নে হাজী আবুল বশর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য এম এ রহিম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নাট্য বিষয়ক সম্পাদক শফি উল আজম, উপজেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক মনজুর আলম, আশিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম চৌধুরী, আবুল বশর ফাউন্ডেশনের সদস্য সচিব হাজী হেলাল উদ্দিন, যুবলীগ নেতা মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ মহিউদ্দিন, সাইফুল ইসলাম রাসেল,মোহাম্মদ সুমন প্রমূখ।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
নরসিংদীতে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা
রায়গঞ্জে শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মান্দায় ধান ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ
টাঙ্গাইলে ডাল-পালা ছাঁটাইয়ের নামে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
পুঁটি মাছ ঘিরে নাসিরনগরের জেলে পাড়ায় কর্মযজ্ঞ, ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে শত মানুষের জীবিকা
‘সব সচিব নিয়ম মানলে আমিও আসব’: টুঙ্গিপাড়ায় ইউপি সচিবের বক্তব্য নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
জিয়ানগরে ৫২ বছর অবৈধ দখলে থাকা সম্পত্তি উদ্ধার করলেন ইউএনও
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিরাপ উদ্ধার
মান্দায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মুকসুদপুরে শিক্ষক ১৪ জন, এইচএসসি পরীক্ষার্থী একজন তিনিও ফেল: পাসের হার শূন্য