টাঙ্গাইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্যে সারা দেশের মতো টাঙ্গাইলেও বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২ এপ্রিল শনিবার এ উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মোঃ শাহ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক হাবিবুর রহমান খান, সরকারি শিশু পরিবার বালক টাঙ্গাইলের কর্মকর্তা সৌরভ তালুকদার, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান, সিআরডিডি টাঙ্গাইলের নির্বাহী পরিচালক সিফাত মোহাম্মদ আরেফিন'সহ অন্যান্য সুধীজন। সিআরডিডি টাঙ্গাইলের পক্ষ থেকে অটিজম দুইজনকে হুইল চেয়ার প্রদান করা হয়। অটিজম দিবসের এ অনুষ্ঠানে মানুষের কল্যাণে মানুষ, সিআরডিডি, হাইকেয়ার বধির স্কুল, সুইড বাংলাদেশ'সহ বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে। এরপর অটিজম শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এর মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়। বিশ্ব অলিম্পিকে স্বর্নপদক বিজয়ী টাঙ্গাইলের ছেলে বাক প্রতিবন্ধী স্মরন'সহ অন্যান্য অটিজম শিশুদের পুরস্কৃত করা হয়।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied