ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মুন্সীগঞ্জে নদীতে পড়ে যুবকের মৃত্যু


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২২-৬-২০২১ দুপুর ১:৩৯

মুন্সীগঞ্জে নদীতে পড়ে মো. মুসলিবিন (২২) নামে এক যুবককের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। মৃত মো. মুসলিবিন লঞ্চঘাটের কাছের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার হাফেজ দেলোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

জানা গেছে, সকাল ৮টার দিকে সদর উপজেলার মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মো. মুসলিবিন নামে এক যুবক ধলেশ্বরী নদীতে পড়ে যান। পরে স্থানীয় অপর এক যুবক তাকে বাচাতে ঝাপিয়ে পড়লেও মুসলিবিনকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে সকাল সাড়ে ১০টা থেকে উদ্ধার অভিযানে নামে নারায়নগঞ্জ নদীবন্দরের (বিআইডাব্লিটিএ) ডুবুরি দল। এক ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১১টার দিকে ডুবুরি কবির হোসেন ওই যুবকের মৃতদেহ উদ্ধার করেন।  

এ ব্যাপারে সদর থানার এসআই কাজল দাস বলেন, উদ্ধার হওয়া যুবক কিভাবে নদীতে পড়ে গেল সে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। ম‍ৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ