গোয়ালন্দে ক্যান্সারে আক্রান্ত ইমামকে বাঁচাতে সহযোগিতা কামনা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন এলাকার হাজীপাড়া দুদুখান পাড়ার মো. জাহাঙ্গীর মোল্লা নামে ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তিকে বাঁচাতে সমাজের সহৃদয়বানদের সহায়তা চেয়েছেন তিনি ও তার পরিবারের সদস্যরা। জাহাঙ্গীর মোল্লা মৃত জয়েন উদ্দিন মোল্লার ছেলে।
জানা যায়, জাহাঙ্গীর মোল্লা একজন কোরআনের হাফেজ। অভাবের কারণে তিনি মানিকগঞ্জ জেলার ভগবানচর এলাকার নটাখোলা জামে মসজিদে ইমামতির চাকরি করেন। সেই সুবাদেই তার পরিবার নিয়ে তিনি সেখানেই থাকতেন। বছরখানেক আগে তার প্রচণ্ড পেটেব্যথা হওয়ার কারণে তিনি চিকিৎসার জন্য মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের পরামর্শে তিনি বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করান। এতে তিনি লিভারে ক্যান্সারে আক্রান্ত বলে ধরা পড়ে। এরপরে তার ইমামতির চাকরি চলে যায়। এখন তিনি খুবই অভাব-অনটনে দিন কাটাচ্ছেন। দুই ছেলে, এক মেয়ে এবং স্ত্রীকে নিয়ে তার পরিবার। কিভাবে ওষুধসহ এখন তার চিকিৎসার চলবে?
ক্যান্সারে আক্রান্ত জাহাঙ্গীর বর্তমানে তার ভাইয়ের বাড়ি গোয়ালন্দে আশ্রয় নিয়েছেন। তার ভাই একজন কৃষক, দিন এনে দিন খান। তার চিকিৎসার জন্য প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন। কিন্তু এই চিকিৎসা ব্যয় বহন দরিদ্র পরিবারের পক্ষে সম্ভব নয়। তাই জাহাঙ্গীরকে বাঁচাতে সরকারসহ সমাজের সহৃদয়বান মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
সাহায্য পাঠানো বা যোগাযোগের নাম্বার : ০১৭২৫৮২৯১৬০ (বিকাশ)।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান