ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় পেঁয়াজের দাম কম হওয়ায় হতাশায় কৃষক


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৩-৪-২০২২ দুপুর ৪:৯

সারাদেশের মধ্যে পেঁয়াজ চাষে অন্যতম রাজবাড়ী জেলা। এ বছর জেলার পাংশা উপজেলায় আশানুরূপ ফলন হয়নি পেঁয়াজের। অন্যদিকে বাজারে পেঁয়াজের দাম কম থাকয় হতাশায় পড়েছেন কৃষকেরা। রাজবাড়ীর পাংশা উপজেলায় গত কয়েকদিন ধরে মাঠ থেকে পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকরা।

শনিবার (২ এপ্রিল) উপজেলার মৌরাট, পাট্টা, সরিষা, কসবামাজাই, কলিমহর ও মাছপাড়া ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুড়ে কৃষকদের সাথে কথা বলে জানাযায়, গত বছরের তুলনায় একই জমিতে এ বছর পেঁয়াজের ফলন অনেক কম হয়েছে। পেঁয়াজের চাড়া রোপনের পর পরই বৃষ্টি হওয়ায় ফলন কম হয়েছে এই জানান তারা। বিঘা প্রতি জমিতে পেঁয়াজ চাষে যে পরিমান টাকা খরচ হয়েছে বর্তমান বাজারে পেঁয়াজের দাম কম থাকায় হতাশা প্রকাশ করেছেন কৃষকেরা।

মৌরাট ইউনিয়নের মালঞ্চি মিয়াপাড়া মাঠে পেঁয়াজ উত্তোলনের সময় কৃষক মো. সাইদুল ইসলাম জানান, এবার প্রতি বিঘা (৩৩শতাং) জমিতে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। প্রতি বিঘা জমিতে ৩৫ -৪০ মন পেঁয়াজ হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক কম।

কৃষক মনছুর রহমান (মধু) বলেন, এ বছর পেঁয়াজের ফলন অনুযায়ী প্রতি মন পেঁয়াজে ১১-১২ শত টাকা খরচ হয়েছে। বর্তমান বাজারে পেঁয়াজের দাম অনুযায়ী আমাদের যে পরিমাণ আর্থিক ক্ষতি হবে তা পূরণ করার মতো নয়।

এমএসএম / জামান

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন

সীমান্তে থামছে না বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবি'র কড়া নজরদারি ও সতর্ক অবস্থান