ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
নওগাঁর ধামইরহাটে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা দপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে ৭ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় ইউএনও শাহরিয়ার রহমানের নেতৃত্বে সরকারি কর্মকর্তা ও প্রবীণ ব্যাক্তিদের নিয়ে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবীণদের অধিকার এবং বর্তমান অবস্থা নিয়ে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজসেবা অফিসার (ভারপ্রাপ্ত) এ টি এম ফসিউল আলম। প্রবীনদের মধ্য থেকে হরিতকিডাঙ্গা গ্রামের ফারাজ উদ্দিন তাঁর বক্তব্যে দিবস পালনে উপস্থিত হতে পেরে কৃতজ্ঞতা জানান এবং বয়স্কভাতা বৃদ্ধির দাবী জানান। এছাড়াও বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী, পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, পিআইও মনসুর আলী, জনস্বাস্থ্য দপ্তরের সহকারি প্রকৌশলী মিলন কুমার, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, আনসার ভিডিপি অফিসার আফরোজা খানম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক প্রমূখ। ইউএনও শাহরিয়ার রহমান প্রবীণদের অনুকুলে সরকারি আইন প্রনয়ন এবং বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধার বিষয় উল্লেখ করে বক্তব্য প্রদান করেন।
Aminur / Aminur
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান