ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

নরসিংদীতে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ৬ জন, হাসপাতালে ভর্তি ৩৮ জন


নরসিংদী প্রতিনিধি photo নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৭-১০-২০২৫ বিকাল ৭:০

নরসিংদী জেলায় ডেঙ্গু পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
সোমবার (৭ অক্টোবর ২০২৫) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। প্রাইভেট হাসপাতালে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
একই সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ৬ জন এবং ৩ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ২৪ জন, জেলা সদর হাসপাতালে ৬ জন, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ভর্তি আছেন। বেলাব, পলাশ ও শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে কোনো রোগী নেই।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত নরসিংদী জেলায় মোট ৬৩২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। তবে সৌভাগ্যবশত, এখন পর্যন্ত জেলায় কোনো ডেঙ্গুজনিত মৃত্যু ঘটেনি।

Aminur / Aminur

আওয়ামী লীগ নেতা  সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল

ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন

ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২

সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ

তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা

রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন

বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি

বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা