সকালের সময়ের এইচ এম মহিউদ্দিন যুগ্ম সম্পাদক নির্বাচিত
কুমিল্লায় ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা : সভাপতি লিপু, সেক্রেটারি খালিদ
কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছরের জন্য (২০২২-২৩) ঘোষিত কমিটিতে কুমিল্লা টুয়েন্টি ফোর টিভির হেড অব নিউজ তামজিদ হোসেন লিপুকে সভাপতি ও ডেইলি স্টারের কুমিল্লা প্রতিনিধি খালিদ বিন নজরুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকেলে কুমিল্লা ইয়ুথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ জিতু সকলের সম্মতির ভিত্তিতে এ কমিটি ঘোষণা করেন।
ঘোষিত কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি পদে বিটিভির কুমিল্লা প্রতিনিধি রাবেয়া বেগম ও দৈনিক বাংলার আলোড়নের বার্তা সম্পাদক হাবিবুর রহমান খান, সহ সাধারণ সম্পাদক পদে মেঘনা টিভির এমডি ও ডেইলি ট্রাইব্যুনালের কুমিল্লা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন ও দৈনিক যায় যায় কাল পত্রিকার জেলা প্রতিনিধি শাহ ইমরান, সাংগাঠনিক সম্পাদক পদে মেগোতীর ভারপ্রাপ্ত সম্পাদক আসিফ মান্না, কোষাধ্যক্ষ পদে ডেইলি স্টেইট ও দৈনিক অধিকারের জেলা প্রতিনিধি রেজাউল করিম রাসেল, দপ্তর সম্পাদক পদে দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার রাসেল সোহেল, সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক আজকের কুমিল্লার বিশেষ প্রতিনিধি সালাহউদ্দিন সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক পূর্বাশার স্টাফ রিপোর্টার এড. সুদীপ চন্দ্র রায়, শিক্ষা ও পাঠাগার সম্পাদক পদে রিয়াদ ওবায়েদউল্লাহ, আমোদ-প্রমোদ বিষয়ক সম্পাদক পদে দৈনিক আজকের জীবনের কুমিল্লা প্রতিনিধি নেকবর হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আজকের কুমিল্লার বিশেষ প্রতিনিধি ইসতিয়াক আহমেদ, আইটি বিষয়ক সম্পাদক দৈনিক আজকের পত্রিকার মাহাবুব আলম আরিফ।
নির্বাহী সদস্যরা হলেন- মাছরাঙ্গা টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম ইমরুল, ডেইলি বাংলাদেশ মিররের বিশেষ প্রতিনিধি এস এন ইউসুফ, দৈনিক কুমিল্লা ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক সিরাজুল ইসলাম চৌধুরী ও চেতনায় একাত্তর নিউজের সম্পাদক মাইনুল হক।
কার্যনির্বাহী কমিটিকে সাহায্য করার জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির ৫ সদস্য হলেন দৈনিক পূর্বাশার মো. আলাউদ্দিন, দৈনিক ময়নামতির জুয়েল খন্দকার, চ্যানেল বাংলাদেশের প্রোগ্রামার রাশেদ রবি, স্টাফ রিপোর্টার বি এম মহিউদ্দিন মন্টি, কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির আব্দুল মোতালেব নিখিল ও চ্যানেল বাংলাদেশের চীফ ক্যামেরাপার্সন রুবেল আহমেদ ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’